1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ীর মাটি সোনায় পরিণত হবে - NEWSTVBANGLA
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন

দ্বিতীয় পদ্মা সেতু ও ব্যারেজ হলে রাজবাড়ীর মাটি সোনায় পরিণত হবে

প্রতিনিধি

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, রাজবাড়ীতে পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে এই অঞ্চলের প্রতিটি বালুকণা ও মাটি সোনায় পরিণত হবে।

রোববার (২২ মার্চ) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রাজবাড়ী ‘ল’ ফোরাম আয়োজিত ঈদ পুনর্মিলনী, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, আমাদের নির্বাচনী ইশতেহারে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতুর বিষয়টি অন্তর্ভুক্ত করেছেন। অন্তর্বর্তী সরকারের সময়ে পদ্মা ব্যারেজের বিষয়টি প্রি-একনেক সভায় পাস হয়েছে। আগামী ৬ তারিখ একনেক সভা আছে; আমি আশা করছি খুব দ্রুতই এটি পাস হবে।

তিনি বলেন, নির্বাচনের পরে আমাদের অনেকগুলো দাবি সামনে এসেছে। এই অঞ্চলে পদ্মা সেতু ও পদ্মা ব্যারেজের পাশাপাশি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। রাজবাড়ীতে দেশের বৃহত্তম রেলওয়ে ওয়ার্কশপ হওয়ার কথা থাকলেও বর্তমানে সেটি থমকে আছে। একটি ক্যান্টনমেন্ট করার জন্য জমি অধিগ্রহণ করা হয়েছিল, কিন্তু সেটিও আর হয়নি। এছাড়া এই অঞ্চলে একটি পলিটেকনিক্যাল কলেজ, মেডিকেল কলেজ, নৌ-বন্দর স্থাপনসহ কৃষির উন্নয়ন ও শিল্পায়ন করা গেলে রাজবাড়ী ৬৪টি জেলার মধ্যে একটি সেরা জেলায় রূপান্তরিত হবে। এজন্য আমাদের সকলকে মিলেমিশে একসঙ্গে কাজ করতে হবে।

রাজবাড়ী ‘ল’ ফোরামের সভাপতি কাজী আফরোজার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিচারক মো. আকরাম হোসেন, চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাবিবুল ইসলাম, লেজিসলেটিভ প্রশিক্ষণ ও গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ও যুগ্ম সচিব (ড্রাফটিং) এস এম শাফায়েত হোসেন এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. গরীবে নেওয়াজ।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান। আলোচনা সভা শেষে ‘ল’ ফোরামের পক্ষ থেকে গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!