1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় ছাত্রশিবিরের শোক ও উদ্বেগ প্রকাশ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় ছাত্রশিবিরের শোক ও উদ্বেগ প্রকাশ

প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে বুধবার (২৫ মার্চ) বিকেলে যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে অন্তত ১৮ জন নিহত ও অনেকে নিখোঁজ হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এক যৌথ বিবৃতিতে বলেন, “পন্টুনে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে তলিয়ে যায়। এই হৃদয়বিদারক ঘটনায় স্বজনহারা পরিবারগুলোকে গভীর কষ্ট পোহাতে হচ্ছে। আমরা নিখোঁজদের দ্রুত উদ্ধার ও প্রাণহানির ক্ষতি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “দেশে ধারাবাহিকভাবে সড়ক, নৌ ও আকাশপথে দুর্ঘটনায় প্রাণহানি বেড়েই চলেছে। এবারের ঈদযাত্রায় দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এছাড়া গত বছর মাইলস্টোন স্কুল এলাকায় বিমান দুর্ঘটনা, সম্প্রতি সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা, কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা এবং প্রতিনিয়ত ঘটে যাওয়া দুর্ঘটনায় দেশের যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা স্পষ্ট হয়েছে। ফেরিঘাটসহ সার্বিক যাতায়াত ব্যবস্থাকে ঝুঁকিমুক্ত ও আধুনিকায়ন করা জরুরি।”

শিবির সভাপতি ও সেক্রেটারি নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন, শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণ ও ক্ষতিগ্রস্ত পরিবারদের পুনর্বাসনের জন্য সরকারের কাছে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এছাড়া দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে, কোনো গাফিলতি বা অব্যবস্থাপনার প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি তোলেন।

নেতৃবৃন্দ দেশের মানুষকে নিহতদের জন্য দোয়া এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়ার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!