1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দৌলতদিয়ায় নৌ পুলিশের তৎপরতায় রক্ষা পেল ৪০ যাত্রীর প্রাণ, পদ্মায় তলিয়ে যায় বাস - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

দৌলতদিয়ায় নৌ পুলিশের তৎপরতায় রক্ষা পেল ৪০ যাত্রীর প্রাণ, পদ্মায় তলিয়ে যায় বাস

প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নৌ পুলিশের তাৎক্ষণিক ও সতর্কতামূলক পদক্ষেপে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন প্রায় ৪০ জন যাত্রী। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এসবি সুপার ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পন্টুন ভেঙে পদ্মা নদীতে তলিয়ে যায়।

জানা যায়, ঈদ উপলক্ষে দায়িত্ব পালনরত দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর ত্রিনাথ সাহা, এসআই আবুজার গিফারী ও অন্যান্য সদস্যরা বাসটি ফেরিতে ওঠার আগেই নিরাপত্তার স্বার্থে সকল যাত্রীকে নামিয়ে দেন। কিছুক্ষণ পরই বাসটি করবী ফেরিতে ওঠার সময় দুর্ঘটনায় পড়ে নদীতে ডুবে যায়।

দুর্ঘটনার পর নৌ পুলিশের সদস্যরা দ্রুত বাসের চালক, হেলপার ও সুপারভাইজারকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। পরে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় ডুবে যাওয়া বাসটিও উদ্ধার করা হয়।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফেরিতে ওঠার আগে বাস থেকে সবাইকে নামানোর কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হয়। শুক্রবারও সেই নিয়ম অনুসরণ করায় বড় ধরনের প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ফরিদপুর নৌ পুলিশের পুলিশ সুপার মো. রবিউল ইসলাম বলেন, নৌ পুলিশের সদস্যদের দায়িত্বশীল ভূমিকার কারণেই এতগুলো মানুষের জীবন রক্ষা পেয়েছে। ভবিষ্যতেও যাত্রীদের নিরাপত্তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!