1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচে ১০ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার-১

প্রতিনিধি

রাজধানীর হাতিরঝিল এলাকায় যাত্রীবাহী স্লিপার বাসে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১২ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন, সোয়াইব সরকার (৫১)। তার বাড়ি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার টেংগারচর এলাকায়।

দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রো কার্যালয়ের (উত্তর) উপ-পরিচালক শামীম আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

তিনি জানান, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর)-এর উত্তরা সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান-এর নেতৃত্বে একটি দল রাজধানীর হাতিরঝিল থানার পশ্চিম রামপুরা এলাকার মোল্লা টাওয়ারের সামনে অভিযান চালায়।অভিযানকালে কক্সবাজার থেকে ঢাকাগামী (আব্দুল্লাহপুর) দোয়েল এক্সপ্রেস স্লিপার কোচ বাসে তল্লাশি চালানো হয়। এ সময় সোয়াইব সরকারের কাছ থেকে একটি কালো রঙের স্কুলব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতর কালো টেপ ও পলিথিনে মোড়ানো পাঁচটি পোটলার মধ্যে ১০ হাজার পিস কমলা রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জানান, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ যাত্রীর ছদ্মবেশে কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবার চালান এনে ঢাকার বিভিন্ন এলাকায় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতেন।

এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী হাতিরঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!