1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দোয়া চেয়ে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

দোয়া চেয়ে পাকিস্তানের উদ্দেশে দেশ ছাড়লেন তাসকিন

প্রতিনিধি

কাঁধের চোটের কারণে টেস্ট ক্রিকেট থেকে বিরতি নিয়েছিলেন তাসকিন আহমেদ। যে কারণে চলতি বছরে টাইগারদের হয়ে এখনো পর্যন্ত সাদা পোশাকের কোনো ম্যাচে খেলেননি এই স্পিড স্টার। তবে বিরতি কাটিয়ে আবারো পাকিস্তানের বিপক্ষে সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে ফিরছেন তাসকিন। সিরিজটি সামনে রেখে সপ্তাহখানেক ধরেই ব্যক্তিগত অনুশীলনও অব্যাহত রেখেছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে আজ দেশ ছাড়ছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলের সঙ্গে ছিলেন তাসকিনও। যদিও একটি মাত্র টেস্ট খেলবেন তিনি। ওভারলোডের কথা চিন্তা করেই এমন সিদ্ধান্ত বিসিবির। দেশ ছাড়ার আগে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই পেসার জানিয়েছেন নিজের টেস্ট ক্রিকেটে ফেরা নিয়ে।

তাসকিন বলছিলেন, ‘অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম, যাতে করে আমার শোল্ডার ভালো থাকে।’

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তাসকিন বলেন, ‘দেশকে যেন বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে পারি এটাই। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন হয়েছে আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবেন।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!