1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না : রিজওয়ানা হাসান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না : রিজওয়ানা হাসান

প্রতিনিধি

দেশ ছেড়ে পালাতে হয়, এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না : রিজওয়ানা হাসান
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, আমরা এমন রাজনৈতিক বন্দোবস্ত চাই না, যাতে দেশ ছেড়ে পালাতে হয়, জনগণের মুখোমুখি হয়ে সৎ উত্তর দেওয়ার সাহস থাকবে না। কাজেই আমরা ব্যক্তি বিবেচনার ও দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থে গণভোটকে ‘হ্যাঁ’ বলবো।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সাভার পৌর এলাকার রেডিও কলোনী স্কুল মাঠে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উদ্যোগে ভোটের রিকশার অনুষ্ঠিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।

সৈয়দা রিজওয়ানা হাসান গণভোট নিয়ে বলেন, ‘হ্যাঁ’ ভোটে সিল মারলে দেশের সংস্কার হবে। জনগণ প্রকৃত অর্থে গণতন্ত্রের দিকে যাত্রা শুরু করবে। তিনি বলেন, আপনি যখন একটি দলের পক্ষে ভোট দেন। কিন্তু তাদের সব কিছুই কি পছন্দ হয়। তারপরেও তো ওই মার্কাতেই ভোট দেন। তারা ভাবে ৮০ ভাগ পছন্দ হয় এবং ২০ ভাগ হয় না। এটাও সেই রকম সব প্রস্তাবকে শারীরিকভাবে ইতিবাচক ধরে নিয়ে ‘হ্যাঁ’ বা ‘না’ বলতে বলে হবে বলে জানান তিনি।

এ সময় উপদেষ্টা পূর্বের বিচার বিভাগের নিয়ে আরও বলেন, ২০১১ সালে বিচার বিভাগের কাধে বন্ধুক রেখে তত্ত্বাবধায়ক সরকারেকে সংবিধান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি যদি ‘হ্যাঁ’ ভোট দেন বিচার বিভাগের ওপর আর বন্ধুক রাখা যাবে না। যদি আপনি ‘হ্যাঁ’ ভোট দেন তবে এইভাবে আর সংবিধান সংশোধন করা যাবে না। দেশে চার মিনিটে সংবিধান সংশোধন করা হয়েছে। চার মিনিটে আইন প্রনয়ণ করা হয়েছে। এটা তো আমরা চাই না। আমরা চাই জনগণ জানুক আমরা তাদের পক্ষ নিয়ে কি কাজ করেছি। তেমনিভাবে আমরা বলি না, প্রশাসনের অমুক সচিব আমরা লোক, তমুক সচিব তার লোক এমনটা হওয়ার কথা না। প্রশাসনে দলের লোক থাকবে কেনো?

গত নির্বাচনগুলো প্রহসনের নির্বাচন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সবগুলো প্রহসনের নির্বাচন হয়েছে। আপনারা ভোট দিতে পারেন নাই। এমনকি স্থানীয় সরকার নির্বাচন মানুষ ভোট দেয় নাই । মানুষ কি ভাবতে পারে ১৮ বছরের নির্বাচনের কথা? এমনই এক তথাকথিত গণতান্ত্রিক রাষ্ট্রে আমরা ছিলাম। তারা নিজেরাই নিজেরাইদেরকে জয়ী ঘোষণা করেছেন। সেই দিনের আমাদেরকে অবসান ঘটাতে হবে।

এই গণভোট হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন, ব্যক্তিগতভাবে আপনি কোনো এক রাজনৈতিক দলের মতাদর্শন বিশ্বাস করতে পারেন। এই গণভোট হচ্ছে জাতীয় স্বার্থের প্রশ্ন। এখানে দলীয় স্বার্থ বা ব্যক্তিগত স্বার্থ দেখলে হবে না। আপনি জাতীয় স্বার্থে যদি ‘হ্যাঁ’ বলেন কোনো দলকে পছন্দ করেন বা না করেন। দেশ কিন্তু জিতে যাবে দেশ জিতে গেলে আমরা সবাই জিতে যাব।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহাবুবা ফারজানা, তথ্য গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক আবদুল জলিল, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ এস এম জাহীদসহ আরও অনেক উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!