1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে থেকে কানাডার নম্বরে কথা বলতেন তারা! - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

দেশে থেকে কানাডার নম্বরে কথা বলতেন তারা!

প্রতিনিধি

মাদারীপুরে বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে প্রায় সাড়ে ৪ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক দম্পত্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে তাদের মাদারীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। তারা দুজনই সাজাপ্রাপ্ত আসামি এবং দেশে আত্মগোপনে থেকে কানাডার ফেক নম্বর ব্যবহার করে অনেকের সঙ্গে যোগাযোগ করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার রাজৈর উপজেলার ইশিবপুর গ্রামের আলতাপ খানের ছেলে জহিরুল ইসলাম ওরফে সিলন খান (৪০) ও তার স্ত্রী নুর নাহার কনা (৩৪)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, মাদারীপুর আদালতে প্রতারণা মামলায় এক বছর সাজাপ্রাপ্ত জহিরুল ইসলাম ওরফে সিলন খান। যার সিআর মামলা নং ৪২৫/২৩ এবং সিআর ৯০/২৪ নং মামলায় তার স্ত্রী নুর নাহার কণা ৬ মাসের সাজাপ্রাপ্ত। তারা দীর্ঘদিন যাবৎ পলাতক। বিভিন্নজনের কাছ থেকে বিদেশে নেওয়াসহ ব্যবসার কথা বলে ৪ কোটি ৩৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে দেশে আত্মগোপনে থেকে নিজেদের কানাডা প্রবাসী পরিচয় দিতেন। যোগাযোগও করতেন কানাডিয়ান নম্বর দিয়ে। এক পর্যায়ে শনিবার (১৫ নভেম্বর) তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ভারত সীমান্ত থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব-৬ সদস্যরা। পরে যশোর জেলার কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। সেখান থেকে রাত ১০টার দিকে রাজৈর থানায় নিয়ে আসা হয়। এ সময় থানায় ভিড় জমায় প্রতারণার শিকার ভুক্তভোগীরা।

ভুক্তভোগীরা আরও জানান, কনা এনজিও কর্মী ছিল। ঘুরে ঘুরে লোন দেওয়া ও টাকা তোলার সুবাদে অনেকের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে বিভিন্নভাবে প্রতারণামূলক কথা বলে টাকাগুলো আত্মসাৎ করে স্বামীসহ পালিয়ে যায়।

অ্যাডভোকেট ইমন হোসেন বলেন, আমাকে অস্ট্রেলিয়ায় পাঠানোর কথা বলে বাইশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে তারা। পরে একুশ লাখ টাকার একটি চেক দেয়। সেই চেক দিয়ে মামলা দায়ের করলে যশোরের র‍্যাব-৬ ও রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সহযোগিতায় এদের যশোর থেকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, প্রাথমিকভাবে চার কোটি ছত্রিশ লাখ টাকা ভুক্তভোগীদের কাছ থেকে হাতিয়ে নেওয়া মামলায় সাজাপ্রাপ্ত দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!