1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশে এমন কোনো হৃদয় নেই যে খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরায়নি : আলাল - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দেশে এমন কোনো হৃদয় নেই যে খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরায়নি : আলাল

প্রতিনিধি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশই ব্যথিত বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। তিনি বলেছেন, বাংলাদেশের এমন কোনো হৃদয় নেই, যেখানে আজ খালেদা জিয়ার জন্য অশ্রু ঝরেনি। হাত তুলে প্রার্থনা করা হয়নি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন। আলাল বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ঘিরে যেন গোটা দেশের বাতাসও আজ কাঁদছে। দেশের বাইরে যেখানেই বাংলাদেশিরা আছেন, সেখানেও মানুষ তার জন্য দোয়া করছেন। এমন একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না, যিনি তার এই অবস্থায় মর্মাহত নন।

তিনি বলেন, এই ভদ্রমহিলা নিজের স্বামী, সন্তান সবাইকে হারিয়েছেন। বহু বছর ধরে আরেক পুত্র, পুত্রবধূ ও নাতনিদের কাছ থেকেও বঞ্চিত। বাংলাদেশের মানুষকেই তিনি তার পরিবার মনে করেন। পুরো দেশকে তিনি নিজের হৃদয়ের মানচিত্রে এঁকে রেখেছেন। খালেদা জিয়ার প্রতি গভীর আবেগ জানিয়ে আলাল আরও বলেন, এক কাপড়ে তাকে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে, ছয় বছর কারাগারে রাখা হয়েছে। বিনা চিকিৎসায় কারাগারে থাকতেই আমি আমার নিজের মায়ের মৃত্যু সংবাদ পেয়েছিলাম। তখনও অশ্রু এতটা ঝরেনি, যতটা আজ খালেদা জিয়ার জন্য ঝরছে।

তিনি আবেগঘন কণ্ঠে বলেন, হে আল্লাহ, আপনি আমাদের মাকে সুস্থ করে দিন। আপনি শেফা দান করুন। বাংলাদেশের মানুষের কল্যাণের স্বপ্ন পূরণের জন্য তাকে আবার সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন। আপনার চেয়ে বড়ো চিকিৎসক কেউ নেই। তিনি আরও বলেন, আজ প্রতিবন্ধী সংগঠনের সদস্য, শিক্ষকসহ সাধারণ মানুষ এই দোয়ায় শরিক হয়েছেন। আমাদের অশ্রুর মূল্য দিন, হে আল্লাহ। আমাদের মাকে বাঁচিয়ে দিন। আমাদের দোয়া কবুল করুন।

এ সময় আরো উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন খোকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা নেছারুল হক, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপনসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!