1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশের ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে : মান্নান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

দেশের ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে : মান্নান

প্রতিনিধি

দেশের ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে : মান্নান
মানিকগঞ্জে লালন সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মো. আ.মান্নান।
বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আ. মান্নান বলেছেন, বিগত সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা তালিকাভুক্ত সারা দেশের ৯০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল হবে। টাকার বিনিময় যারা তালিকাভুক্ত হয়েছেন তারা সবাই আওয়ামী লীগের দোসর।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় ঘিওর উপজেলার সিংজুরী বাজারে লালন সংগীতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মান্নান বলেন, ২০১০ সাল থেকে একাধারে স্বৈরাচারী সরকার অপ্রাপ্তবয়স্কদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে। এমনও তথ্য রয়েছে, যারা মুক্তিযুদ্ধকালীন সময়ে ক্লাস ফোর/ ফাইভে পড়ত তারাও মুক্তিযোদ্ধা বনে গেছেন টাকার বিনিময়ে। তখন ছিল মুক্তিযোদ্ধা বানানোর ফ্যাক্টরি। টাকা দিয়ে মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠিয়ে তাদের পরিবারের সন্তানদের চাকরি দিয়েছে। তাদের চিহ্নিত করে বাদ দিয়ে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করা হবে।
তিনি বলেন, পলাতক স্বৈরাচার শেখ হাসিনার দোসররা পুনরায় দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাইকে সচেতন থাকতে হবে যেন কোনো কুচক্রীমহল দেশকে অস্থিতিশীল করতে না পারে। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে একটি সুষ্ঠু সুন্দর সুশৃংখল দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সিংজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, সিংজুরী বীণাপাণি সমাজ কল্যাণ সমিতির সভাপতি মো. ইয়াকুব আলী, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজাসহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!