1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশের সব হত্যা ভারতের পরিকল্পনায় হয়েছে : জামায়াতে ইসলামী - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দেশের সব হত্যা ভারতের পরিকল্পনায় হয়েছে : জামায়াতে ইসলামী

প্রতিনিধি

ভারতের পরিকল্পনা ও শেখ হাসিনা সরকারের নির্দেশে দেশের সব হত্যা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।বুধবার (২১ আগস্ট) প্রেসক্লাবের সামনে এক গণ-সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাওলানা আব্দুল হালিম বলেন, গত পনেরো বছর আওয়ামী লীগ সরকার জামায়াতের অগণিত মানুষকে হত্যা ও গুম করেছে। অন্যায়ভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। অন্যান্য রাজনৈতিক দলেরও বহু নেতাকর্মীদের হত্যা করেছে। শুধু তাই নয়, গত পনেরো বছরে দেশের মানুষ ঘরে-বাহিরে শান্তিতে ঘুমাতে পারেনি।

অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফেরত এনে বিচারকাজ সম্পন্ন করুন। জনগণের দাবি এখন শেখ হাসিনার বিচার করা।সমাবেশের সভাপতিত্ব করেন জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তিনি বলেন, গত পনেরো বছর বাংলাদেশ রক্তের স্রোতের উপর পরিচালিত হয়েছে। একটি দানবীয় স্বৈরশাসক বাংলাদেশকে গণহত্যা ও গুম-খুনের রাষ্ট্রে পরিণত করেছে। আমরা সেই দানবীয় খুনি শেখ হাসিনার বিচার চাই। অবিলম্বে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে ফেরত এনে দ্রুত বিচার কাজ শেষ করতে হবে।

রাশেদ প্রধান আরো বলেন, পিলখানা গণহত্যা, ২৮ অক্টোবর গণহত্যা, শাপলা চত্বরে গণহত্যা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র জনতাকে গণহত্যার হুকুমদাতা হিসেবে শেখ হাসিনার বিচার আন্তর্জাতিক আদালতে হতে হবে। সকল গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। তাহলেই আগামীর বাংলাদেশ হবে শান্তি প্রিয় বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!