ইপেপার / প্রিন্ট
দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরিতে সর্বোচ্চ ৪ হাজার ৪৩২ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সর্বশেষ নির্ধারিত দামে, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার ভরি এখন বিক্রি হচ্ছে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকায়, যা আগের দিন ছিল ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনা প্রতি ভরি ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেট ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকায় নির্ধারণ করা হয়েছে।
সোনার পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৭১৫ টাকা। এছাড়া ২১ ক্যারেট রুপা ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৬৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হবে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারেও এই সমন্বয় করা হয়েছে।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, বিশেষ করে ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর মধ্যে উত্তেজনার কারণে বিশ্ববাজারে সোনার দাম ওঠানামা করছিল।
এর আগে, গত জানুয়ারিতে এক দফায় বড় মূল্যবৃদ্ধির ফলে দেশে সোনার দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়—তখন ভালো মানের প্রতি ভরি সোনার দাম দাঁড়িয়েছিল প্রায় ২ লাখ ৮৬ হাজার টাকায়।