ইপেপার / প্রিন্ট
দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’ উদ্বোধন করতে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দর–এর উদ্দেশে যাত্রা করেন তিনি। সেখানে পৌঁছে সড়ক পথে দিনাজপুরের কর্মসূচিস্থলে যাবেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দিনাজপুরের কাহারোল উপজেলা–এর বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
সফরসূচি অনুযায়ী, কর্মসূচি উদ্বোধনের পর দুপুর সাড়ে ১২টায় একই স্থানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
জনসভা শেষে বিকেলে তিনি জেলার শেখ ফরিদ মডেল কবরস্থান পরিদর্শন করবেন। সেখানে শায়িত তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করার কথা রয়েছে।
পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।