1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দেশজুড়ে মৌলিক সেবা ছড়িয়ে দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দেশজুড়ে মৌলিক সেবা ছড়িয়ে দিতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সরকারের: প্রধানমন্ত্রী

প্রতিনিধি

ঢাকার ওপর জনসংখ্যার চাপ কমাতে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ মৌলিক সুবিধা পর্যায়ক্রমে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (২৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের সব সুযোগ-সুবিধা মূলত রাজধানী ঢাকাকেন্দ্রিক হয়ে পড়েছে। কর্মসংস্থান, শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার বড় অংশই ঢাকায় কেন্দ্রীভূত হওয়ায় সারা দেশ থেকে মানুষ রাজধানীমুখী হচ্ছে।

তিনি জানান, এটি একদিনে তৈরি হয়নি, বরং বহু বছরের কাঠামোগত প্রক্রিয়ার ফল। তাই সমাধানও সময়সাপেক্ষ এবং ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে।

সরকারপ্রধান বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে শিল্পায়ন সম্প্রসারণ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন এবং বিকেন্দ্রীকৃত উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি স্বাস্থ্যসেবা ও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়নের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যদি দেশের প্রতিটি অঞ্চলে মানসম্মত শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করা যায়, তাহলে ঢাকামুখী মানুষের চাপ স্বাভাবিকভাবেই কমে আসবে।

সরকারের লক্ষ্য হলো ধীরে ধীরে একটি ভারসাম্যপূর্ণ উন্নয়ন কাঠামো গড়ে তোলা, যাতে দেশের সব অঞ্চল সমানভাবে এগিয়ে যেতে পারে এবং রাজধানীর ওপর অতিরিক্ত চাপ কমে আসে বলেও জানান প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!