1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
‘দেড় বছরের কঠিন সময়’ পেরিয়ে শিরোপাজয়ী অধিনায়ক শান্ত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

‘দেড় বছরের কঠিন সময়’ পেরিয়ে শিরোপাজয়ী অধিনায়ক শান্ত

প্রতিনিধি

বিপিএলে অধিনায়ক হিসেবে প্রথমবার ট্রফি জিতেছেন নাজমুল হোসেন শান্ত। অথচ জাতীয় দলের এই তারকা ব্যাটার গত বিপিএলে মাত্র ৫টি ম্যাচ খেলেছিলেন। ওই আসরে তার ব্যাটে রান ছিল না, পরবর্তীতে জাতীয় দলের টি-টোয়েন্টি নেতৃত্বও ছেড়ে দিতে হয়। রাজশাহীর হয়ে শিরোপা জয়ের পর গত দেড় বছরের কঠিন সময়ের গল্প শোনালেন শান্ত।

সংবাদ সম্মেলনে বাঁ-হাতি এই ব্যাটার বলেন, ‘দেড় বছর কঠিন ছিল। ওই সময়ে কঠিন হওয়ার কারণ আমি নিজেই। আমি যদি ভালো পারফর্ম করতাম তাহলে এত কঠিন হত না। এখানে অজুহাত দেওয়ার কোনো কারণ নেই। কোথায় কোথায় ভুল ছিল, ঘাটতি ছিল এগুলো নিয়ে কাজ করেছি। আমার নিজের ওপর অনেক বিশ্বাস, আমি যেকোনো জায়গা থেকে কামব্যাক করতে পারি, সেখান থেকেই অনুশীলন করেছি। এই বিপিএলে যেভাবে করতে চেয়েছিলাম, যেভাবে ইমপ্যাক্ট রাখতে চেয়েছিলাম বেশ কিছু জায়গায় দলকে সেটা এনে দিতে পেরেছি। আগের দেড় বছর যা হয়েছে এটাও আমার কারণেই। ভালো লাগছে যে উন্নতি করে এই জায়গায় আসতে পেরেছি।’

তিনি আরও বলেন, ‘চ্যাম্পিয়ন হলে তো অবশ্যই ভালো লাগে। গতবারও ভালো লেগেছে। দলে অবদান রাখতে পারলে বাড়তি ভালো লাগে। এবার আমি করতে পেরেছি। অধিনায়ক হিসেবে প্রথম বিপিএল। বাড়তি ভালো লাগার ব্যাপার, জয়টা অনেক স্পেশাল।’

রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে এবারের বিপিএলে যাত্রাপথ নিয়ে শান্ত জানান, ‘ভালো জার্নি ছিল সব মিলিয়ে। শুরু থেকেই দায়িত্বের ব্যাপারে কথা ছিল, প্ল্যানিং ছিল। আমি জানতাম হান্নান (সরকার) ভাই প্রধান কোচ হবে। নিলামও ভালো গেছে। দলের ভালো কম্বিনেশন ছিল সিনিয়র-জুনিয়র মিলে। মাঠের ক্রিকেটটা দিন শেষে আসল। দল যেরকমই বানান। সবাই মাঠে সেই ইমপ্যাক্টটা রাখতে পেরেছে। সবাই সবার ভূমিকা পালন করেছে। তাই কৃতিত্ব পুরো দলের। সবাই যেভাবে দলের ওপর ইমপ্যাক্ট রেখেছে। পুরো জার্নি দুর্দান্ত ছিল। আল্লাহর রহমতে দিনশেষে কাপটা জিততে পেরেছি।’

রাজশাহীর ছেলে হিসেবে এবারই প্রথম বিপিএলে রাজশাহীর হয়ে খেললেন শান্ত, ‘অনেক বেশি আনন্দ। এখানে ইমোশন জড়িয়ে আছে। রাজশাহীর হয়ে খেলার কখনও সুযোগ হয়নি। অধিনায়ক হিসেবে খেলা এবং দলকে জেতানো বাড়তি দায়িত্ব। চেষ্টা করেছি রাজশাহীর মানুষদের কাপ উপহার দিতে। ম্যানেজমেন্টের সবাই অনেক সাপোর্টিভ ছিল। আশা করছি তারা সবাই অনেক খুশি। ওভারল ভালো একটা টুর্নামেন্ট কাটাতে পেরেছি।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!