1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

দুর্বৃত্তদের গুলিতে বিএনপি কর্মী নিহত

প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার রাউজান সীমান্ত মদুনাঘাট এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আবদুল হাকিম (৪৫) নামে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার ( ৭ অক্টোবর) বিকেলে এ ঘটনা ঘটে। নিহত আবদুল হাকিম রাউজানের বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয়ভাবে হামিম অ্যাগ্রো নামে একটি গরুর খামারের মালিক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং দলের সাবেক নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত। বিকেলে মদুনাঘাট ব্রিজের কাছে দুর্বৃত্তরা আবদুল হাকিমকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে তার ব্যবহৃত একটি গাড়ি পড়ে থাকতে দেখা গেছে।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত চলছে। বিস্তারিত পরে জানানো যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!