1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সহযোগিতা চাইলেন আমীর খসরু - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সহযোগিতা চাইলেন আমীর খসরু

প্রতিনিধি

দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসন থেকে নতুন নির্বাচিত সংসদ সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) এক প্রতিক্রিয়ায় তিনি দলের নেতা-কর্মী, সাংবাদিক, পেশাজীবী, প্রশাসন এবং নির্বাচন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানান।

আমীর খসরু বলেন, গণতন্ত্রের এই অভিযাত্রায় আপনারা যেভাবে সার্বিক সহযোগিতা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। নতুন বাংলাদেশ বিনির্মাণে, দুর্নীতিমুক্ত ও সন্ত্রাসমুক্ত দেশ গড়তে ভবিষ্যতেও আপনাদের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।তিনি আরও বলেন, নির্বাচনকালীন সময়ে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে সকলেই নিরলসভাবে কাজ করেছেন এবং গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এজন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর–পতেঙ্গা) আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ১৫ হাজার ৮১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিউল আলম পেয়েছেন ৭৭ হাজার ৯১৬ ভোট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!