1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুর্দিন পার হয়ে আমরা আজ সুদিনের দ্বারপ্রান্তে : মির্জা ফখরুল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুর্দিন পার হয়ে আমরা আজ সুদিনের দ্বারপ্রান্তে : মির্জা ফখরুল

প্রতিনিধি

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা রাজনীতি করি এলাকার উন্নয়নের জন্য, রাস্তাঘাট করার জন্য এবং মানুষ যেন শান্তিতে থাকতে পারে সেই লক্ষ্যেই রাজনীতি করি।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নে নির্বাচনি গণসংযোগ চলাকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিগত সময় আমরা শান্তিতে ছিলাম না। আল্লাহর অশেষ রহমতে দীর্ঘ ১৪-১৫ বছরের দুর্দিন পার হয়ে আমরা আজ সুদিনের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। একটি ভালো সম্ভাবনা সামনে দেখা দিয়েছে।

তিনি বলেন, দেশে এবার একটি ভালো নির্বাচন হবে। সবাই ভোট দিতে পারবে, ভোট দিয়ে ভালো মানুষকে এবং ভালো দলকে নির্বাচিত করতে পারবে এমন একটি আশা মানুষের মনে জেগেছে। এর আগে অনেকেই ভোটার হয়েছিল, কিন্তু ভোট দিতে পারেনি। গভীর রাতে সব ভোট নিয়ে যাওয়া হয়েছে, ভোট আগেই হয়ে গেছে। এবার সুযোগ এসেছে আমরা ঠিকমতো আমাদের ভোটটা দিতে পারব।

মির্জা ফখরুল বলেন, আমরা রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, শান্তির জন্য। দীর্ঘ দুর্দিন পার করে আজ দেশের মানুষ সুদিনের পথে এগিয়ে আসছে। বিগত ১৭ বছর ধরে দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবার দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে।

নিজের রাজনৈতিক সততার কথা উল্লেখ করে তিনি বলেন, আমি মন্ত্রী ছিলাম। কেউ বলতে পারবে না, মন্ত্রী থাকা অবস্থায় আমি কারো কাছে এক কাপ চা খেয়েছি বা দুই টাকা নিয়েছি।

নির্বাচনি সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!