1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুর্দান্ত বোলিয়ে লঙ্কানদের নাগালে রাখলেন রিশাদ-মুস্তাফিজ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুর্দান্ত বোলিয়ে লঙ্কানদের নাগালে রাখলেন রিশাদ-মুস্তাফিজ

প্রতিনিধি

বাংলাদেশ সময় ভোরে শুরু হয়েছে ম্যাচটি, যার সঙ্গে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর মন্তব্য মিলিয়ে নতুন দিনের আশা নিয়ে শুরু। শ্রীলঙ্কার বিপক্ষে সেই আশায় জোর হাওয়া লাগিয়েছেন রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। লেগস্পিনে বিশ্বকাপের শুরুটা দুর্দান্ত করেছেন রিশাদ। আরেকপ্রান্তে ফিজ গলার কাঁটা হতে থাকা পাথুম নিশাঙ্কাকে ফিরিয়ে মোমেন্টাম তৈরি করেছেন। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে লঙ্কানদের সংগ্রহ ১২৪ রান।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ১৯০ রানের বেশি দুটি ইনিংস দেখা গিয়েছিল। ফলে এখানে যে রান উঠবে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। টস জিতে লঙ্কানদের অল্প রানে আটকানোর লক্ষ্যে শান্ত আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বোলারদের কল্যাণে সেই সিদ্ধান্তটা আপাতত সফলই মনে হচ্ছে, বাকি কাজ সারতে হবে ব্যাটারদের। রিশাদ ও মুস্তাফিজ সর্বোচ্চ ৩ উইকেট আর তাসকিন জোড়া উইকেট নিয়েছেন।

বোলিংয়ে তানজিম হাসান সাকিবকে দিয়ে ইনিংস উদ্বোধন করে বাংলাদেশ। প্রথম ওভারে ৫ রান দেওয়ার পর পরেরটিতে সাকিব আল হাসান দেন ৮ রান। যদিও সেই ওভারে একটি ওভার থ্রোতে চার পায় লঙ্কানরা। তৃতীয় ওভারে আসা তাসকিনকে দুটি চারে স্বাগত জানান কুশল মেন্ডিস। এরপর তৃতীয় বলটি লেংথে ফেলেছিলেন এই টাইগার পেসার, যাতে মেন্ডিস (১০) দ্বিধান্বিত শট খেলতে গিয়ে ইনসাইড এজ হয়ে বোল্ড হয়ে যান।

নিশাঙ্কার বিদায়ের পর আর কোনো লঙ্কান ব্যাটারকেই হুমকি হতে দেননি রিশাদরা। পরপর দুই বলে চারিথ আসালাঙ্কা (১৯) ও ওয়ানিন্দু হাসারাঙ্গাকে (০) ফিরিয়ে তিনি হ্যাটট্রিকের সম্ভাবনাও জাগিয়েছিলেন। সেটি না হলেও, বিশ্বকাপের অভিষেক ম্যাচে রিশাদ যা করেছেন এজন্য তিনি নিজেও হয়তো গর্ব করবেন, সঙ্গে পুরো টাইগার ক্রিকেটভক্তরাও। কারণ একজন লেগস্পিনারের জন্য দেশটিকে দীর্ঘ অপেক্ষা করতে হয়েছে। শেষ পর্যন্ত ৪ ওভারে মাত্র ২২ রান খরচায় তিনি ৩ উইকেট নেন। সমান ওভারে ৩ উইকেট নিতে মাত্র ১৭ রান দিয়েছেন মুস্তাফিজ।

ধনাঞ্জয়া ডি সিলভা (২১) ও অ্যাঞ্জেলো ম্যাথিউসরা (১৬) ক্রিজে সেট হলেও, সেভাবে হুমকি হতে পারেননি। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ফলে হার দিয়ে বিশ্বকাপ শুরু করা লঙ্কানদের দ্বিতীয় ম্যাচেও পুঁজি দাঁড়াল বাংলাদেশের নাগালে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!