1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুপুর থেকেই ফাঁকা গাজীপুরের ৬০ ভাগ ভোটকেন্দ্র - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দুপুর থেকেই ফাঁকা গাজীপুরের ৬০ ভাগ ভোটকেন্দ্র

প্রতিনিধি

চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। পাঁচ সংসদীয় আসন গাজীপুরের ৯৩৫টি কেন্দ্রে সকাল থেকে স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ শুরু হলেও দুপুর থেকেই ৬০ ভাগ ভোট কেন্দ্র ফাঁকা দেখা গেছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে গাজীপুর ১ আসনের ফুলবাড়িয়া, ঢালজোড়া, চাপাইর, গাজীপুর ৩ আসনের বারতোপা, মাওনা, আমরাইরসহ অন্যান্য ইউনিয়ন, পৌরসভা এলাকার কেন্দ্র ঘুরে দেখা গেছে এমন চিত্র। কেন্দ্রের ভেতর অনেকটাই অলস সময় পার করতে দেখা গেছে এজেন্ট ও পোলিং অফিসারদের। ভোটারদের কোন লাইন নেই। হঠাৎ দুই একজন কেন্দ্রে আসছেন ভোট দিতে।

এর আগে, সকাল সাড়ে ৭টা থেকে গাজীপুরের পাঁচটি আসনে উৎসবমুখর পরিবেশে এক যোগে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়। বেশির ভাগ ভোট কেন্দ্রগুলোতে পুরুষের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়।

কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেন্দ্রে আলিম হোসেন নামে এক এজেন্ট জানান, সকাল থেকে মোটামুটি ভোটার উপস্থিতি ছিল। কিন্তু দুপুরের পর থেকে অনেক কম। একদম ফাঁকা কেন্দ্রে বসে আছি। সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৬০০।

শ্রীপুর উপজেলার বারোতোপা ইউনিয়নের শিমলাপাড়া কেন্দ্রে জামায়াতের এক এজেন্ট জানান, সকালে মহিলা ভোটার বেশি ছিল। দুপুর থেকে খুব একটা নেই। বিকেলে কিছু ভোটার উপস্থিতি হতে পারে।

এদিকে গাজীপুরের ভোটের মাঠে এখনো পর্যন্ত বড় কোন বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রতিটি ভোট কেন্দ্রের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা রয়েছে। কেদ্রগুলোতে পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি র‍্যাব সেনাবাহিনীর স্ট্রাইকিং ফোর্স রয়েছে। সকাল থেকেই মোবাইলকোর্ট পরিচালনাকারী টিম ভোটের মাঠে তৎপর রয়েছে।

কালিয়াকৈর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল ইসলাম ঢাকাপোস্টকে জানান, গতকাল রাত থেকেই গাজীপুর-১ আসনে ব্যাপক আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদার রয়েছে। সকাল থেকেই সুন্দরভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। এ পর্যন্ত কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি। আমরা সর্বক্ষণ মাঠে রয়েছি। কোথাও ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ নেই। মানুষ আনন্দের সাথে ভোট দিচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!