1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর আহ্বান প্রতিমন্ত্রীর - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুধ উৎপাদন বাড়িয়ে আমদানি নির্ভরতা কমানোর আহ্বান প্রতিমন্ত্রীর

প্রতিনিধি

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, দেশের দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা পূরণে স্থানীয় উৎপাদন বাড়ানো জরুরি, যাতে আমদানি নির্ভরতা কমে আসে। ভবিষ্যতে রপ্তানি সক্ষমতা অর্জনের লক্ষ্যেও সরকার কাজ করছে বলে তিনি জানান।

সোমবার (১ জুন ২০২৬) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের প্রতিপাদ্য ছিল “দুগ্ধ উৎপাদনে নারী খামারী: উন্নয়নের অগ্রযাত্রা”।

প্রতিমন্ত্রী বলেন, দুগ্ধ খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারীরা অর্থনৈতিকভাবে শক্তিশালী হলে দেশও আরও শক্তিশালী হবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, শুধু অংশগ্রহণ নয়, নারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহায়তা বাড়াতে হবে। একই সঙ্গে খামারিদের জন্য সরকারি সহায়তা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, একজন উদ্যোক্তা সফল হলে দেশের অর্থনীতিও উপকৃত হয়। তাই প্রাণিসম্পদ খাতকে আরও আধুনিক ও উৎপাদনমুখী করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানের আগে প্রতিমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রাঙ্গণে এতিম শিক্ষার্থীদের মাঝে দুধ বিতরণ করেন। পরে একটি র‍্যালি অনুষ্ঠিত হয়, যা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে শুরু হয়ে কেআইবি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

দিনের শেষভাগে তিনি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) কারওয়ান বাজারস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করেন এবং বিভিন্ন দপ্তরের কার্যক্রম ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!