1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দুদক কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা পরিচয় দিয়ে কিছু প্রতারক মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। এ ধরনের ঘটনা বাড়তে থাকায় বাংলাদেশ ব্যাংক একটি জরুরি নির্দেশনা দিয়েছে।

নতুন এই নির্দেশনায় বাংলাদেশে কাজ করা সব ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে, কেউ যদি দুদক চেয়ারম্যান, কমিশনার বা অন্য কোনো কর্মকর্তার নাম ব্যবহার করে ভয় দেখায় বা টাকা চায়, তাহলে তাৎক্ষণিকভাবে স্থানীয় প্রশাসন ও পুলিশের সহযোগিতা নিয়ে ব্যবস্থা নিতে হবে।

সোমবার (১৪ জুলাই) বাংলাদেশ ব্যাংক জানায়, এই প্রতারণার বিষয়টি সরকারের নজরে এসেছে। এর আগে মন্ত্রিপরিষদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ও এ নিয়ে আলাদা দুটি নির্দেশনা দেয়। এসবের ভিত্তিতে এই সার্কুলার জারি করা হয়েছে।

প্রতারকরা ফোনে বা সরাসরি গিয়ে নিজেদের দুদকের লোক বলে পরিচয় দেয়। তারা গ্রেপ্তার, তদন্ত বা মামলা দেওয়ার ভয় দেখিয়ে টাকা আদায় করার চেষ্টা করে। সাধারণ মানুষ বিষয়টি না বুঝে অনেক সময় তাদের ফাঁদে পড়ে যায়।

বাংলাদেশ ব্যাংক বলেছে, এসব প্রতারক চক্রকে থামাতে হলে আর্থিক প্রতিষ্ঠানগুলোকে আগে থেকেই সজাগ থাকতে হবে। কেউ এমন আচরণ করলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, দুদকের নাম ভাঙিয়ে প্রতারণা নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে এসব ঘটনা বেড়ে গেছে। তাই বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগকে সময়োপযোগী বলা হচ্ছে। জনগণকেও সচেতন থাকতে বলা হয়েছে। কেউ যদি এ ধরনের আচরণের শিকার হন, তাহলে যেন সঙ্গে সঙ্গে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

জানা গেছে, সম্প্রতি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে ‘ঘুষ দাবির’ যে অভিযোগ করেছিলেন তার ধারাবাহিকায় চারজনকে গ্রেপ্তার করা হয়। গত ৩০ জুন চারজনকে গ্রেপ্তারের তথ্য দিয়ে দুদক জানায়, তারা একটি প্রতারক চক্রের সদস্য। দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে মামলার নিষ্পত্তির নামে প্রতারণা করে আসছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!