1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুটি হারল্যানের কসমেটিক শপ উদ্বোধন করেন অপু বিশ্বাস - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দুটি হারল্যানের কসমেটিক শপ উদ্বোধন করেন অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক :

রাজধানীর প্রাণকেন্দ্র ফার্মগেটের সেজান পয়েন্ট ও খিলগাঁওয়ে আলাদা দুটি হারল্যানের কসমেটিক শপ উদ্বোধন হলো শুক্রবার। চিত্রনায়িকা অপু বিশ্বাস দেশের সবচাইতে বড় অথেনটিক রিটেইল এই শপের উদ্বোধন করেন। অপু বিশ্বাস এসময় বলেন, কসমেটিক্সে ভয়ংকর রাসায়নিকের উদ্বেগজনক হারে উপস্থিতির বিপরীতে হারল্যান স্টোর অথেনটিক এবং ক্ষতিকর রাসায়নিক পদার্থহীন কসমেটিক পণ্যের নিশ্চয়তা নিয়ে হাজির হয়েছে। সম্প্রতি সময়ে দেশের কিছু কসমেটিকস পণ্যে ত্বক ও স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্যারাবেনসহ রাসায়নিকের উপস্থিতির পর আমাদের সচেতনতা জরুরি হয়ে পড়েছে। নিজের চেহারাসহ ত্বক নিয়ে ভুক্তভোগী হওয়ার কারণে আমি এর ভয়াবহতা টের পেয়েছি। তাই আমি নিজে যা বিশ্বাস করি সেটাই আমার ভক্তদের সঙ্গে শেয়ার করি। অপু বিশ্বাস আরো বলেন, এই শোরুম মানসম্মত অথেনটিক প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করবে।

হারল্যান স্টোর আন্তর্জাতিকমানের খ্যাতনামা অথেনটিক সব ভয়ংকর প্যারাবেন মুক্ত কসমেটিক্স ও প্রসাধনী পণ্য প্রাপ্তি নিশ্চিত করছে। কসমেটিক্স ব্যবহারকারীদের কাছে অথেনটিক প্রোডাক্ট প্রাপ্তির জন্য এই স্টোর এখন নির্ভরতার প্রতীক। শুধু তাই নয়, ভেজাল থেকে রক্ষা করে আপনার ত্বক বাঁচাতে হারল্যান স্টোর আজ আপনার শহরে এসেছে। তাছাড়া প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিশ্চিত হওয়ায় হাতের নাগালে মিলবে হারল্যান, নিওর, সিওডিল এবং ব্লেইজ ও স্কিনের প্রোডাক্টগুলো।  হারল্যান সংশ্লিষ্টরা জানান, মানসম্মত অথেনটিক কসমেটিক্স পণ্য দেশের সবার কাছে পৌঁছে দিতেই নতুন করে এসব ‘হারল্যান স্টোর’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। দেশজুড়ে প্রতিটি জেলা ও উপজেলাভিত্তিক এসব স্টোর সৌন্দর্যপ্রিয় ত্বক সচেতন মানুষের চাহিদাপূরণ করবে। এছাড়া উদ্বোধন ও বসন্ত উৎসব উপলক্ষ্যে এসব স্টোরে চলছে বিশেষ ডিসকাউন্ট।

হার‌ল্যানের প্রতিটি স্টোরে রয়েছে একদম ফ্রি-তে স্কিন অ্যানালাইজার মেশিন ব্যবহারের সুযোগ। যার মাধ্যমে ভোক্তারা তাদের ত্বকের জন্য কোন ধরনের কসমেটিক্স প্রয়োজন সহজেই তা জানতে পারবেন। ভোক্তাদের চাহিদার কথা মাথায় রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে হারল্যান তাদের প্রোডাক্ট লাইনআপ করেছে আধুনিক ও ট্রেন্ডি। প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা রকম অনুষঙ্গ। যার সবকটি পাওয়া যাবে হারল্যান- নিউ ইয়র্ক স্টোরে। হারল্যান ছাড়াও বিশ্বখ্যাত জনপ্রিয় ব্র্যান্ড নিওর, সিওডিল, ব্লেইজ-ও-স্কিন এবং লিলি’র অরিজিনাল কসমেটিকস পণ্য পাওয়া যাবে এসব স্টোরে। ‘ব্লেইজ ও স্কিন’-এর শাওয়ার জেল, বডি জেলি, স্ক্রাব, লোশন ইত্যাদি।

রয়েছে ‘লিলি’ ব্র্যান্ডের হানি, লেমন, কিউ কাম্বার ও অ্যালোভেরা ফ্লেভারের ফেসওয়াশ। সিওডিল ব্র্যান্ডের স্কিন কেয়ার পণ্য। সিওডিলের পণ্যে নিয়াসিনামাইড, ভিটামিন সি, ই, বি৩, স্যালিসাইলিক এসিড ইত্যাদি ব্যবহার করা হয় যা ত্বক সমস্যা সমাধানে অনেক কার্যকর। শুধু তাই নয় এই স্টোরে চশমা, লেন্স বা আইল্যাসের মতো কসমেটিকস সংশ্লিষ্ট ফ্যাশন পণ্য যুক্ত করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!