1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুটি বক্তৃতা প্রস্তুত ছিল, একটি জয়ের, অন্যটি হারের জন্য : জোকোভিচ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দুটি বক্তৃতা প্রস্তুত ছিল, একটি জয়ের, অন্যটি হারের জন্য : জোকোভিচ

প্রতিনিধি

ক্যারিয়ারে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড জয়ের সুযোগ আরও একবার হাতছাড়া করেছেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকাকে হারিয়ে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন কার্লোস আলাকারাজ।

৩৮ বছর বয়সী জোকোভিচ সম্প্রতি অবসরের আলোচনা উড়িয়ে দিয়ে বলেছিলেন, ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে নিজের অলিম্পিক স্বর্ণপদক ধরে রাখার লক্ষ্য তার রয়েছে। কিন্তু রোববারের ফাইনালে আলকারাজের কাছে হারের পর জোকোভিচ ইঙ্গিত দেন, হয়তো আর মেলবোর্নে ফেরা হবে না।

রড লেভার অ্যারেনায় দর্শকদের উদ্দেশ্যে তিনি বলেন, “আগামীকাল কী হবে তাই জানি না, ছয় মাস বা ১২ মাস পরের কথা তো দূরের। তাই এটি ছিল এক দারুণ যাত্রা। আমি তোমাদের ভালোবাসি।”

জোকোভিচ অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন রেকর্ড ১০ বার। রোববারের আগে কখনো ফাইনাল হারেননি। তবে এত সাফল্যের পরও মেলবোর্নের দর্শকদের সঙ্গে জোকোভিচের সম্পর্ক সবসময় সহজ ছিল না। তিনি বলেন, “শেষে শুধু এটুকু বলতে চাই, বিশেষ করে শেষ কয়েকটি ম্যাচে তোমরা আমাকে এমন কিছু দিয়েছো, যা আমি অস্ট্রেলিয়ায় আগে কখনো পাইনি। এত ভালোবাসা, সমর্থন, ইতিবাচকতা। বছরের পর বছর ভালো টেনিস খেলে আমি তার প্রতিদান দেওয়ার চেষ্টা করেছি।”

তার বক্তব্যে বিদায়ী ভাষণের সুর ছিল এবং সেটিকে কেবল হারের আবেগী প্রতিক্রিয়া বলে মনে হয়নি। জোকোভিচ জানান, তিনি দুটি বক্তৃতা প্রস্তুত করেছিলেন- একটি জয়ের জন্য, অন্যটি হারের জন্য।

২০২৩ ইউএস ওপেনে ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জিতে সর্বকালের সর্বোচ্চ স্ল্যাম প্রাপ্তির তালিকায় অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে শীর্ষে ওঠেন জোকোভিচ। কিন্তু বয়স, চোট এবং বিশ্বের এক নম্বর আলকারাজ ও দুই নম্বর ইয়ানিক সিনারের উত্থানের কারণে এরপর আর নতুন কোনো শিরোপা জিততে পারেননি।

রোববারের আগে তার শেষ গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল ছিল ২০২৪ সালে উইম্বলডনের ফাইনালে। সেখানেও এই আলকারাজের কাছেই হেরেছিলেন। গত বছর চারটি মেজরেই তিনি সেমিফাইনালে উঠলেও এর বেশি এগোতে পারেননি, আলকারাজ ও সিনারই শিরোপা ভাগ করে নেন।

মেলবোর্নে সেমিফাইনালে ১৪ বছরের ছোট সিনারকে পাঁচ সেটের ম্যারাথন গেমে হারিয়ে সময়কে যেন পেছনে ফিরিয়ে নিয়েছিলেন জোকোভিচ। কিন্তু ফাইনালে প্রথম সেট জয়ের পর ২২ বছর বয়সী আলকারাজ ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন এবং ২-৬, ৬-২, ৬-৩, ৭-৫ সেটে জয় নিশ্চিত করেন।

সিনারকে হারিয়ে ফাইনালে উঠলেও পাঁচ সেটের ম্যাচের পর এত দ্রুত আবার একই সাফল্য পাওয়া তার পক্ষে সম্ভব হয়নি। জোকোভিচ বলেন, “সব মিলিয়ে এটি নিঃসন্দেহে একটি দারুণ টুর্নামেন্ট ছিল। আমি জানতাম, শিরোপা জিততে হলে সম্ভবত দু’জনকেই (আলকারাজ ও সিনার) হারাতে হবে। আমি একজনকে হারিয়েছি। গত বছরের তুলনায় গ্র্যান্ড স্ল্যামে এক ধাপ এগিয়েছি।’

মার্গারেট কোর্টকে ছাড়িয়ে যাওয়া প্রসঙ্গে জোকোভিচ বলেন, “আমি সবসময় বিশ্বাস করি যে পারব। না হলে আমি প্রতিযোগিতাই করতাম না।”

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!