1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই সাংবাদিকের বিরুদ্ধে তদন্তহীন মামলার অভিযোগ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দুই সাংবাদিকের বিরুদ্ধে তদন্তহীন মামলার অভিযোগ

প্রতিনিধি

সাভারের আশুলিয়া থানায় দুই সাংবাদিকের বিরুদ্ধে চুরির মামলা করেছে অ্যাডভোকেট নাছরীন আক্তার (গাজী নাজ) নামে এক আইনজীবী। তবে সাংবাদিকদের অভিযোগ পুলিশ কোনো রকম তদন্ত ছাড়াই মামলাটি রেকর্ড করেছেন।

বুধবার (৫ নভেম্বর) সকালে ভুক্তভোগী দুই সাংবাদিকের সঙ্গে প্রতিবেদকের কথা হলে তারা অভিযোগ এ তোলেন। এর আগে রোববার (২ নভেম্বর) দিবাগত রাতে আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন ওই আইনজীবী। দুই সাংবাদিক হলেন- আশুলিয়া পল্লীবিদ্যুৎ এলাকার বাসিন্দা ও দৈনিক সকালের সময় পত্রিকার আশুলিয়া প্রতিনিধি সফি সুমন এবং আশুলিয়ার ডেন্ডাবর এলাকার বাসিন্দা ও বাংলাদেশ বুলেটিনের আশুলিয়া প্রতিনিধি আসলাম হাওলাদার।

মামলা এজাহার সূত্রে জানা যায়, সাংবাদিক নাছরীন আক্তারের সঙ্গে পূর্ব থেকেই পরিচয় ছিলেন সাংবাদিক সফি সুমনের। সফি সুমন ওই আইনজীবীকে পছন্দ করতেন এবং ইমপ্রেস করার চেষ্টা করতেন। কিন্তু ওই আইনজীবী রাজি না হওয়ায় তাকে হুমকি ধামকি দিতেন। তবে শনিবার (১১ অক্টোবর) সকালে ৯টার দিকে ওই দুই সাংবাদিক তার চেম্বারে আসে। এ সময় সাংবাদিক আসলামের বিরুদ্ধে ৩টি আংটি ও গলার ১ ভরি ওজনের একটি চেইন ছিনতাই এবং সাংবাদিক সফি সুমন তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে বলে অভিযোগ তোলা হয়েছে।

সাংবাদিক সফি সুমন বলেন, আমাদের বিরুদ্ধে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। কারণ সাম্প্রতিক আশুলিয়া থানার ওসি দুর্নীতি নিয়ে অনুসন্ধান করায় এ ধরনের মামলা দেওয়া হয়েছে আমাকেসহ আরেক সাংবাদিকের বিরুদ্ধে। এ সময় সাংবাদিক আসলাম হাওলাদার বলেন, মামলাটি কোনো তদন্তই করা হয়নি। ওসি তার ক্ষোভের কারণে আমাদের বিরুদ্ধে মামলাটি দিয়েছে। ঘটনায় প্রায় ২০ দিন পরে মামলা হয়েছে। আমাদের মূলত হয়রানী করার জন্যই মিথ্যা ও তদন্ত বিহীন মামলা দেওয়া হয়েছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ ঘটনায় মামলার বাদী আইনজীবী অ্যাডভোকেট নাছরীন আক্তারের (গাজী নাজ) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি কোর্টে । এ বিষয়ে আমি এখন কথা বলতে পারব না।

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) আজগর হোসেনের কাছে মামলা তদন্ত করে নেওয়া হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, মামলাটি যেহেতু তদন্তাধীন তাই আমরা কিছু বলতে পারব না। এ বিষয়ে আমি সরি। তবে মামলাটি আমাদের অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুল ইসলাম স্যার দেখছেন।

তবে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক ও অপস) আরাফাতুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোনটি রিসিভ করেনি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!