1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই যুগে যুগান্তর: আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

দুই যুগে যুগান্তর: আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

প্রতিনিধি

আব্দুল্লাহ আল নোমান, স্পেশাল করেসপন্ডেন্ট, সাভার (ঢাকা):  দৈনিক যুগান্তরের দুই যুগে পদার্পণ উপলক্ষ্যে ঢাকার আশুলিয়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৬ ফেব্রুয়ারী) বেলা ১১টায় দৈনিক যুগান্তরের আশুলিয়া প্রতিনিধি ও আশুলিয়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান মিঠুর উদ্যোগে আশুলিয়া প্রেসক্লাব অডিটোরিয়াম হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলামের জীবন ও কর্মের ওপর আলোচনা ও তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসেন জয়ের সভাপতিত্বে এবং আশুলিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম খান লিটনের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন খান।

প্রধান অতিথির বক্তব্যে শাহাদাৎ হোসেন খান বলেন, যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা ও যুগান্তর পত্রিকার স্বপ্নদ্রষ্টা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নূরুল ইসলাম অত্যন্ত ভালো ও অনেক বড় মনের মানুষ ছিলেন। আমার রাজনৈতিক জীবনে অর্থাৎ যখন আমি ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলাম। তখন তিনি আমাদের দুই থেকে তিনটি ইফতার পার্টির দায়িত্ব নিয়েছিলেন। তার দূরদর্শিতার কারণেই আজ যুগান্তর পত্রিকাটি ভালো একটি অবস্থানে রয়েছে। যুগান্তর পত্রিকা আজ সাহসী সংবাদ প্রকাশ করায় দিন দিন এর প্রচার বৃদ্ধি পাচ্ছে ও অসংখ্য পাঠক নিয়ে দেশের মিডিয়া জগতে শীর্ষ স্থানে জায়গা পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন- আশুলিয়া প্রেস ক্লাবের অধিকাংশ সদস্যসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ পরিচালনা করেন বেপজার আদমজী মসজিদের হাফেজ মো. ওয়ালিউর রহমান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!