1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, এসআইসহ নিহত ২ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০ সম্পদ পুনর্মূল্যায়নে শ্যামপুর সুগারের মূল্য বেড়েছে ৭৬৩ কোটি টাকা

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, এসআইসহ নিহত ২

প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. সাইফুল ইসলাম (৪০) নামে এক পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতল এলাকায় চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম খাগড়াছড়ির মানিকছড়ি থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই)। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বাসিন্দা মো. লিয়াকত আলীর ছেলে। অপরজন হলেন মানিকছড়ির বাসিন্দা মো. হাফিজ (৩০)। আহতরা হলেন- মানিকছড়ি থানা পুলিশের কনস্টেবল আব্দুল্লাহ্ আল নোমান (২৬) ও মোটরসাইকেল আরোহী মো. ইয়াছিন (২০)। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে উপজেলার পাইন্দং আমতল এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে পুলিশের এসআই সাইফুল ইসলাম ও মো. হাফিজ মারা যান। আহত অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নাজিরহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দীন বলেন, পাইন্দং আমতল এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাসহ দুজন ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!