1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই বছর পর উদ্ধার, লি‌বিয়ার হেফাজতে থাকা ১৭ বাংলাদেশি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

দুই বছর পর উদ্ধার, লি‌বিয়ার হেফাজতে থাকা ১৭ বাংলাদেশি

প্রতিনিধি

দুই বছরেরও বেশি সময় ধরে ত্রিপোলির মেতিগায় স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে থাকা ১৭ বাংলাদেশি নাগরিককে মুক্ত করেছে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।

স্থানীয় সময় বুধবার (২৬ ফেব্রুয়ারি) ত্রিপোলীর বাংলা‌দেশ দূতাবাস এই তথ্য জানিয়েছে।

দূতাবাস জানায়, আন্তরিক প্রচেষ্টার ফলে ১৭ জন বাংলাদেশি নাগরিককে মুক্ত করা সম্ভব হয়েছে। তারা দুই বছরেরও বেশি সময় ধরে ত্রিপোলির মেতিগায় স্থানীয় কর্তৃপক্ষের হেফাজতে ছিলেন। লিবিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ২৫ ফেব্রুয়ারি তাদের দূতাবাসের প্রতিনিধির কাছে হস্তান্তর করে। মুক্তিপ্রাপ্ত সব বাংলাদেশি বর্তমানে শারীরিকভাবে সুস্থ আছেন। দূতাবাস তাদের নিজ নিজ আত্মীয়স্বজনের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করেছে।

বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। এই ১৭ জন নাগরিকের মুক্তির জন্য রাষ্ট্রদূত ও মিনিস্টার (শ্রম) লিবিয়ার বিভিন্ন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে একাধিক আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক করেন এবং দূতাবাস ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখে। অবশেষে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সক্রিয় সহযোগিতায় তাদের মুক্ত করা সম্ভব হয়।

মুক্তিপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকরা হলেন: মাদারীপুরের রেজাউল গোরামী, তানভীর ইসলাম, মো. সজিব মাতব্বর, রাজাউল, সিরাজুল ইসলাম, মো. রাকিব বেপারি। শরীয়তপুরের সোহেল হোসেন, জসিম। সুনামগঞ্জের তানজিদ মিয়া, আবুল বাশার। গোপালগঞ্জের মো. আলী হোসাইন, ফয়সাল। ফরিদপুরের রাব্বি মুন্সি। সিলেটের ইন্দ্রজিৎ বিশ্বাস। সাতক্ষীরার আবু সাঈদ। ঢাকার আল-ইসলাম এবং নোয়াখালীর মো. সাইফুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!