1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী, গার্ড অব অনার প্রদান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দুই দিনের সফরে কক্সবাজারে স্বরাষ্ট্রমন্ত্রী, গার্ড অব অনার প্রদান

প্রতিনিধি

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো দুই দিনের সফরে নিজ জেলা কক্সবাজার এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (৮ মার্চ) বিকেল সাড়ে ৪টায় তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছালে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমানবন্দর এলাকায় নেতাকর্মীরা ভিড় করেন।পরে সড়কপথে কক্সবাজার সার্কিট হাউজে পৌঁছায় স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহর। সেখানে সালাহউদ্দিন আহমদকে জেলা পুলিশের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়।

স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভুঁইয়া জানান, সরকারি এই সফরে সালাহউদ্দিন আহমদ আগামীকাল ৯ মার্চ দুপুর পর্যন্ত কক্সবাজারে অবস্থান করবেন।
আজ সন্ধ্যা ৭টায় তিনি কক্সবাজার থেকে পেকুয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। রাত ৮টার দিকে পেকুয়ায় পৌঁছে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন বেলা সাড়ে ১১টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সমন্বয় সভায় সালাহউদ্দিন আহমদ অংশ নেবেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এদিন বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!