1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২১, আহতদের মধ্যে ৫ বাংলাদেশি - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

দিল্লির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ২১, আহতদের মধ্যে ৫ বাংলাদেশি

প্রতিনিধি

ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (৩ জুন) দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত ভবনটিতে এই দুর্ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে জানানো হয়েছে, আহত পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজনকে সাকেতের ম্যাক্স হাসপাতালে এবং অপর দুজনকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজন বর্তমানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

হাইকমিশন জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং আহত বাংলাদেশিদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, আগুন লাগা ভবনটিতে বিদেশি নাগরিকদের থাকার ব্যবস্থা ছিল। সেখানে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা অবস্থান করছিলেন। অধিকাংশই চিকিৎসার উদ্দেশ্যে ভারতে এসেছিলেন অথবা রোগীর সঙ্গে ছিলেন।

জানা গেছে, ভবনটির পাশেই একটি বেসরকারি হাসপাতাল রয়েছে। দূর-দূরান্ত থেকে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা সাধারণত এই ভবনে অবস্থান করতেন।

অগ্নিকাণ্ডের পর অন্তত ৪০ জনকে জীবিত উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে দুর্ঘটনার সময় ভবনটিতে মোট কতজন অবস্থান করছিলেন, সে বিষয়ে এখনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

দিল্লি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুত পদক্ষেপের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এরপর ভবনের বিভিন্ন তলায় তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধার করা হয়।

আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। ঘটনাটির কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!