1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিনের পর দিন গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দিনের পর দিন গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

প্রতিনিধি

গতকাল শুক্রবার (৩১ মে) জামালপুরের দেওয়ানগঞ্জ এলাকা থেকে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সদর ইউনিয়নের হলপাড়া গ্রামের আবু সামারের ছেলে জয়নাল মিয়া এবং টাঙ্গালিয়াপাড়া এলাকার মো. শহীদ আলীর ছেলে আলম মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গৃহবধূর স্বামী ও অভিযুক্তরা একসঙ্গে কসাইয়ের কাজ করতেন। পাওনা টাকা দিতে না পারায় ওই গৃহবধূকে জিম্মি করে দিনের পর দিন ধর্ষণ করে আসছিল অভিযুক্তরা। পরে বিষয়টি জানাজানি হলে লোকলজ্জার ভয়ে বিষপানে আত্মাহত্যার চেষ্টা করেন স্বামী-স্ত্রী। এতে স্ত্রীর মৃত্যু হলেও বেঁচে যান স্বামী। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এনিয়ে গত বুধবার (২৯ মে) থানায় নিহতের মামার তথ্যের ভিত্তিতে একটি ইউডি মামলা হয়।  পরে গতকাল শুক্রবার (৩১ মে) রাতে পুলিশের অনুরোধে নিহতের মামা বাদী হয়ে রাজীবপুর থানায় ধর্ষণ মামলা করেন। এরই প্রেক্ষিতে রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ ঘণ্টার মধ্যে প্রধান দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে রাজীবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, গতকাল রাতে নিহত গৃহবধূর মামা বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে ধর্ষণ মামলা করেন। পরে আমরা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেওয়ানগঞ্জ এলাকা থেকে পৃথকভাবে জয়নাল ও আলমকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আসামিদেরকে আদালতে পাঠানো হবে।

কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান, রাজীবপুর থানায় ধর্ষণের মামলা হওয়ার ১২ ঘণ্টার মধ্যে প্রধান অভিযুক্ত দুজনকে আমরা গ্রেপ্তার করেছি। এ ঘটনায় যেই জড়িত থাক না কেন আমরা তাদের আইনের আওতায় আনবো। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!