1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে

নিজস্ব প্রতিনিধি :

দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। যা গতবারের চেয়ে পরীক্ষার্থী কমেছে ১ হাজার ৯২৩ জন। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় সাংবাদিকদের তথ্য জানান ।

তিনি জানান, চলতি ২০২৪ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় এ শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৭২৫টি স্কুলের ২৭৮ পরীক্ষা কেন্দ্রে ১ লাখ ৯৯ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৮৬১ জন ও ছাত্রী ৯৮ হাজার ৫৭৫ জন।

 

তিনি জানান, এসব পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত পরীক্ষার্থী ১ লাখ ৬৩ হাজার ৫০৭, অনিয়মিত ৩৫ হাজার ৫৯৬ জন ও জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী ৩৩৩ জন।
প্রসঙ্গত, দিনাজপুর শিক্ষাবোর্ড প্রতিষ্ঠার পর এটি শিক্ষাবোর্ডের অধীনে ১৬তম এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান স ম আবুল কালাম আজাদ জানান, নিশ্চিদ্র ও নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণ ও ত্রুটিমুক্ত পরিবেশে বিগত দিনের ন্যায় এবারও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত করার সব পরিস্থিতি সম্পন্ন করা হয়েছে। প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা উপকরণ ও প্রশ্ন পত্র প্রেরণ করা হয়েছে।
পরীক্ষা চলাকালীন সময়ে শিক্ষা বোর্ডের নিজস্ব কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমন্বয়ে ৭ টি টিম গঠন করা হয়েছে।

পরীক্ষা কেন্দ্রের বাহিরে ২০০ গজের মধ্যে সাধারণ চলাচল নিষেধ করে প্রত্যেক জেলা প্রশাসনের পক্ষ হতে মাইকিং করে জনসাধারণকে সচেতনতা করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশ এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!