1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি

প্রতিনিধি

জেলার হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচামরিচ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় কাঁচামরিচ বোঝাই একটি ট্রাক হিলি স্থলবন্দরে প্রবেশ করেছে।
হিলি স্থলবন্দর প্রতিষ্ঠানের প্রতিনিধি মাহাবুব হোসেন বলেন, দাবদাহের কারণে দেশে মরিচের ক্ষেত নষ্ট হওয়ায় উৎপাদন ব্যহত হয়েছে। ফলে দেশে কাঁচামরিচ প্রতিকেজি বিক্রি হচ্ছে ১২০/- টাকায়। দেশের বাজার স্বাভাবিক রাখতে ঢাকা গাজীপুর খামার বাড়ি থেকে অনুমতি পাবার পর গতকাল বৃহস্পতিবার রাত থেকে আমদানি শুরু হয়েছে। দুই-এক দিনের মধ্যে দাম কমে আসবে আশা করা যায়।
তিনি বলেন, প্রথমদিনে প্রায় ১০ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।আশা বাণিজ্যালয় নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচামরিচ আমদানি করেছে। প্রতি কেজিতে শুল্ক দিতে হবে প্রায় ৩৫/- টাকা আর প্রতি টন কাঁচা মরিচ আমদানি হয়েছে ২০০/- মার্কিন ডলারে। হিলি স্থলবন্দর আমদানি কারক মাহবুব হোসেন জানান, কেজিতে ১০/- টাকা লাভে আমদানিকারক ব্যবসায়ী ৬৫/- টাকা কেজি দরে এই মরিচ তার গুদাম থেকে দেশের ব্যবসায়ীদের কাছে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, আজ একটি ট্রাকে প্রায় ১০ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। কাস্টমসের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হলে, কাঁচামরিচগুলো দ্রুততার সাথে ছাড়করণ করা হবে। ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ দেশে প্রচুর চাহিদা থাকায় বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা মরিচ ক্রয় করার জন্য গতকাল রাতেই হিলি স্থলবন্দর আমদানিকারক ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে মরিচ নেওয়ার চুক্তি হয়েছে। আজ শুক্রবার সকালেই আমদানি করা মরিচ দেশের বিভিন্ন জেলায় পরিবহনের মাধ্যমে প্রেরণ করা হবে।
আমদানিকারক জানান, দেশে কাঁচামরিচের চাহিদা থাকায় আজ শুক্রবার দিনে আবারো পাঁচটি ট্রাকে ৫০ টন কাঁচামরিচ হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করবে। আমদানি করা মরিচ দেশের বাজারে দ্রুত সরবরাহ হলেই কাঁচা মরিচের দাম সহনীয় পর্যায় আসবে।
দিনাজপুর হিলি স্থলবন্দর উদ্ভিদ কর্মকর্তা ইউসুফ আলী জানান, দেশে হঠাৎ করে কাঁচামরিচের সংকট দেখা দেওয়ায় আমদানিকারকদের ভারত থেকে কাঁচা মরিচ জামদানি করার অনুমতি দেওয়া হয়েছে। দেশের বাজারে কাঁচামরিচের দাম স্বাভাবিক হলেই মরিচ আমদানি বন্ধ হয়ে যাবে।
তি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!