1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দিনদুপুরে রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দিনদুপুরে রাজবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা

প্রতিনিধি

রাজবাড়ী পৌর শহরের বিনোদপুর এলাকায় দিনদুপুরে জাহিদ ফকির (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে বিনোদপুর এলাকার একটি স্কুল মাঠের পাশে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম জাহিদ ফকির। তিনি বিনোদপুর এলাকায় মাহাতাব ফকিরের ছেলে।

নিহতের বড় ভাই মামুন ফকির জানান, সকাল থেকে জাহিদ ফকির বাড়িতেই ছিল। দুপুরের দিকে বাড়ির পাশে স্কুল মাঠে যায় সে। সে সময় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ যুবক তাকে এলোপাতারি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরিবারের লোকজন চিৎকার শুনে জাহিদকে উদ্ধার করে রাজবাড়ী হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, খবর পেয়ে রাজবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যহত রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!