1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দাউদ (আ.) যেভাবে জীবিকা নির্বাহ করতেন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দাউদ (আ.) যেভাবে জীবিকা নির্বাহ করতেন

প্রতিনিধি

হজরত দাউদ আ. বনী ইসরাঈলের নবী ছিলেন। তিনি অন্যান্য নবীদের মতো চল্লিশ বছর বয়সে নবুয়ত লাভ করেন। তিনি শতায়ু পেয়েছিলেন। তাঁর পুত্র সন্তানের সংখ্যা ছিল ১৯ জন। সন্তানদের মধ্যে সুলায়মান নবুয়ত ও শাসন ক্ষমতা উভয় দিক দিয়ে পিতার স্থলাভিষিক্ত হয়েছিলেন। আল্লাহ পিতা ও পুত্রকে অনন্য বৈশিষ্ট্যমন্ডিত করে সৃষ্টি করেছিলেন।

দাউদ আ. অত্যন্ত মধুর কণ্ঠে জাবুর পাঠ করতেন। যাতে পশু, পাখি, এমনকি মাছ পর্যন্ত বিমোহিত হতো। ফলে ‘দাউদি কণ্ঠস্বর’ প্রবাদের মর্যাদা লাভ করে। রাসুলুল্লাহ (সা.) আবু মুসা আশআরি (রা.)-এর তিলাওয়াত পছন্দ করতেন এবং তিনি আবু মুসা আশআরি (রা.)-এর প্রশংসা করে বলতেন, আল্লাহ তাঁকে দাউদি কণ্ঠ দান করেছেন। (সুনানে তিরমিজি)

দাউদ (আ.) বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিলেন। কিন্তু তিনি রাষ্ট্রীয় কোষাগার থেকে কোনো ভাতা গ্রহণ করতেন না। নিজ হাতে জীবিকা উপার্জন করতেন। তিনি একজন দক্ষ কর্মকার ছিলেন। বিশেষ করে শত্রুর মোকাবিলার জন্য উন্নত মানের বর্ম নির্মাণে তিনি ছিলেন একজন কুশলী কারিগর। যা বিক্রি করে তিনি সংসার যাত্রা নির্বাহ করতেন।

দাউদ (আ.)-এর হাতে আল্লাহ লৌহশিল্পের উন্নয়ন ঘটিয়েছিলেন। তাঁর আগেও লোহার ব্যবহার ছিল। তবে তা নিখুঁত ও শৈল্পিক ছিল না।

আল্লাহ বলেন, ‘আমি তাঁর জন্য লোহাকে নরম করেছিলাম এবং তাঁকে বলেছিলাম, প্রশস্ত বর্ম নির্মাণ কোরো, কড়াসমূহ যথাযথভাবে সংযুক্ত কোরো এবং ভালো কাজ কোরো।’ (সূরা সাবা, আয়াত : ১০)

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!