1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দাঁড়িপাল্লার পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে : এনায়েত উল্লাহ - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের

দাঁড়িপাল্লার পক্ষে দেশব্যাপী গণজোয়ার সৃষ্টি হয়েছে : এনায়েত উল্লাহ

প্রতিনিধি

জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৭ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ হাজি মো. এনায়েত উল্লাহ বলেছেন, দেশের মানুষ পরিবর্তন চায়। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। সারা দেশে জামায়াতে ইসলামের প্রার্থীরা ভালো ফল করবেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে তিনি ঢাকা মহানগর শিশু হাসপাতাল কেন্দ্রে নিজের ভোট প্রদান শেষে এসব কথা বলেন।

তিনি বলেন, এই ভোটের মধ্য দিয়ে দেশ নতুন একটি পথের দিকে এগোবে বলে আশা করছি। তিনি ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সন্তোষ প্রকাশ করেন এবং নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা করছি।

নিজের নির্বাচনী ফলাফল নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, জনগণের সমর্থন রয়েছে এবং ভোটের মাধ্যমে বিজয়ী হওয়ার ব্যাপারে আমি আশাবাদী।

তিনি আরও বলেন, এই নির্বাচন দেশের মানুষের কাছে বহু প্রত্যাশিত। দীর্ঘ আন্দোলন ও ত্যাগের পর একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে উল্লেখ করে তিনি দাবি করেন, দেশের তরুণ প্রজন্ম সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করছে এবং কোনো অনিয়ম হলে তা মেনে নেবে না।ঢাকা-৭ আসনে মোট ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বিএনপির প্রার্থী হামিদুর রহমান ধানের শীষ প্রতীকে এবং জাতীয় পার্টির প্রার্থী মোহাম্মদ সাইফুদ্দিন আহম্মেদ মিলন লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!