1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দক্ষিণ এশিয়ায় দুর্নীতির চিত্র: পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত, শীর্ষে ভুটান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

দক্ষিণ এশিয়ায় দুর্নীতির চিত্র: পাকিস্তানের চেয়ে এগিয়ে ভারত, শীর্ষে ভুটান

প্রতিনিধি

বিশ্বের ১৮২টি দেশের দুর্নীতির ধারণা সূচক (করাপশন পারসেপশন ইনডেক্স—সিপিআই) ২০২৫ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এতে দেখা গেছে, সার্কভুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় শীর্ষে রয়েছে ভুটান, আর সর্বনিম্ন স্কোর নিয়ে তলানিতে অবস্থান করছে আফগানিস্তান।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সূচকটির আঞ্চলিক ও বৈশ্বিক চিত্র তুলে ধরা হয়।

টিআইবির প্রতিবেদন অনুযায়ী, ১০০ স্কোরের মধ্যে ভুটানের প্রাপ্তি ৭১, যা দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ। বিপরীতে আফগানিস্তানের স্কোর মাত্র ১৬, যা এ অঞ্চলে সর্বনিম্ন এবং বৈশ্বিকভাবেও তলানির দিকেই অবস্থান করছে।

দক্ষিণ এশিয়ার দুই গুরুত্বপূর্ণ দেশ ভারত ও পাকিস্তানের তুলনায় দেখা যায়, দুর্নীতির ধারণা সূচকে পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে ভারত। সিপিআই ২০২৫-এ ভারতের স্কোর ৩৯, যা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ। অন্যদিকে পাকিস্তানের স্কোর ২৮।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মধ্যে মালদ্বীপের স্কোর ৩৯, শ্রীলঙ্কার ৩৫, নেপালের ৩৪ এবং বাংলাদেশের স্কোর ২৪। এই স্কোরের ভিত্তিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নিম্নভাগে অবস্থান করছে।

তালিকা বিশ্লেষণে দেখা গেছে, এ বছর দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র ভুটান ও আফগানিস্তানের স্কোর আগের বছরের তুলনায় এক পয়েন্ট করে কমেছে। নেপালের স্কোর অপরিবর্তিত রয়েছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মালদ্বীপের স্কোরে সামান্য উন্নতি লক্ষ্য করা গেছে।

সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক মো. ইফতেখারুজ্জামান বলেন, দক্ষিণ এশিয়ায় দুর্নীতি এখনও একটি বড় কাঠামোগত সমস্যা। আইনের শাসন, রাজনৈতিক জবাবদিহিতা এবং প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা জোরদার না হলে এই অঞ্চলে টেকসই উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন টিআইবির উপদেষ্টা (নির্বাহী ব্যবস্থাপনা) অধ্যাপক সুমাইয়া খায়ের এবং পরিচালক (আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন) মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

উল্লেখ্য, আন্তর্জাতিক বেসরকারি সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ১৯৯৫ সাল থেকে প্রতিবছর দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে আসছে। বাংলাদেশ প্রথমবার এই সূচকে অন্তর্ভুক্ত হয় ২০০১ সালে, সে সময় তালিকায় মোট ৯১টি দেশ ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!