1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দক্ষিণগাঁও–নন্দীপাড়ায় আধুনিক সড়ক নির্মাণ শুরু, ডিএসসিসির উন্নয়ন প্রকল্পে বদলাবে এলাকাবাসীর জীবন - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দক্ষিণগাঁও–নন্দীপাড়ায় আধুনিক সড়ক নির্মাণ শুরু, ডিএসসিসির উন্নয়ন প্রকল্পে বদলাবে এলাকাবাসীর জীবন

প্রতিনিধি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) রাজধানীর দক্ষিণগাঁও ও নন্দীপাড়া এলাকায় কাঁচা রাস্তা উন্নয়নের লক্ষ্যে নতুন প্রকল্পের কাজ শুরু করেছে। সোমবার (২৭ এপ্রিল) এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এই উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব

ডিএসসিসি সূত্রে জানা গেছে, সংস্থাটির নিজস্ব অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় দক্ষিণগাঁওয়ের ৬ নম্বর রোডের ৩৫/৪/এফ নম্বর বাড়ি থেকে আশরাফুল হক সুমনের বাড়ি পর্যন্ত ১৬ ফুট প্রশস্ত নতুন সড়ক নির্মাণ করা হবে। পাশাপাশি নন্দীপাড়ার রমজান সাহেবের বাড়ি থেকে বাইতুল আবরার জামে মসজিদ পর্যন্ত সড়ক উন্নয়ন এবং নেয়াজবাগ-নন্দীপাড়া এলাকার ১৩ নম্বর কাঁচা রাস্তার উন্নয়ন কাজও করা হবে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রশাসক আবদুস সালাম বলেন, নতুন অন্তর্ভুক্ত এলাকাগুলোকে পরিকল্পিত নগর ব্যবস্থার আওতায় আনতে গেলে কিছু ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা প্রয়োজন। তিনি জানান, এই ধরনের অবকাঠামোগত উন্নয়ন সম্পন্ন হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং সম্পত্তির মূল্যও বাড়বে।

এদিকে আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। ড্রেন বা খালে ময়লা না ফেলা এবং বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে ডিএসসিসির পক্ষ থেকে খাল, ড্রেন ও বক্স কালভার্ট পরিষ্কারের কার্যক্রম জোরদার করার কথাও জানানো হয়। দীর্ঘমেয়াদে জলাবদ্ধতা সমস্যার সমাধানে নদীতে পানি নিষ্কাশনের জন্য আউটলেট নির্মাণের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব তার বক্তব্যে বলেন, এই উন্নয়ন কার্যক্রম কোনো ব্যক্তিগত স্বার্থে নয়, বরং সাধারণ মানুষের কল্যাণে পরিচালিত হচ্ছে। তিনি আরও বলেন, বৃহত্তর উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ঢাকা-৯ এলাকার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!