1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
দক্ষতা-শৃঙ্খলার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ বস্ত্র ও পাট সচিবের - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

দক্ষতা-শৃঙ্খলার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশ বস্ত্র ও পাট সচিবের

প্রতিনিধি

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নতুন সচিব বিলকিস জাহান রিমি মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের দক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন। তিনি বলেন, ‘আমি শৃঙ্খলা পছন্দ করি, আশাকরি সবাই নিজেদের অভিজ্ঞতা, দক্ষতা ও আইন-বিধি মেনে সেবা দেবেন। মন্ত্রণালয়ের অনলাইনকে সেবা খাতে আরও মানোন্নয়ন করতে হবে। এবং উপদেষ্টার নির্দেশনা মতো সবাই একত্রিত হয়ে কাজ করব।’

মঙ্গলবার (৪ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আওতাধীন দপ্তর বা সংস্থা প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এর আগে, গত ২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তৎকালীন অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মিজ বিলকিস জাহান রিমিকে পদোন্নতি দিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে সচিব বিলকিস জাহান রিমি বলেন, ‘বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের অংশীজনের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করলে তা বাস্তবায়নে ভালো ভূমিকা রাখবে। আগামীতে এ দেশের বস্ত্রখাতে শীর্ষ পর্যায়ে দেশের জনশক্তি যেন কাজ করতে পারে সেভাবে টেক্সটাইল শিক্ষার্থীদের যুগোপযোগী করতে হবে। এতে করে বেকারত্ব কমাতে কর্মসংস্থানে আরো সুবিধা হবে।’

এ সময় সভায় উপস্থিত ছিলেন– মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আরিফুর রহমান খান, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, বাংলাদেশ পাটকল করপোরেশন চেয়ারম্যান বিগ্রে. জেনা. মো. কবির উদ্দিন সিকদ, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমদ ছিদ্দীকী, পাট অধিদপ্তরের মহাপরিচালক জিনাত আরাসহ অন্যান্যরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!