1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
থুতনির নীচে ঝুলে থাকা অতিরিক্ত মাংস দূর করার ৫ টি উপায় - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

থুতনির নীচে ঝুলে থাকা অতিরিক্ত মাংস দূর করার ৫ টি উপায়

প্রতিনিধি

ওজন বাড়লে শরীরে যেমন মেদ জমে, তেমনই থুতনির নীচেও চর্বি জমতে থাকে। যা সত্যিই অস্বস্তিকর হয়ে দাঁড়ায়। কেউ চান ভরাট মুখ। আবার কারও পছন্দ তীক্ষ্ণ, ধারালো থুতনি। মেকআপের সময় প্রসাধনী দিয়ে ত্বকের দাগছোপ ঢাকা গেলেও, মুখের অতিরিক্ত চর্বি কিন্তু ঢাকা যায় না। এ ছাড়া দৈনন্দিন জীবনে নানা বদভ্যাসের কারণেও মুখে মেদ জমতে পারে। বয়স কম হলেও অনেক বেশি বয়স্ক দেখাতে পারে এই কারণে। মুখের মেদ ঝরিয়ে ফেলা রাতারাতি সম্ভব নয়। তবে জীবন যাপনে কিছু পরিবর্তন আনলে খুব সহজেই থুতনির তলার মেদ ঝরিয়ে ফেলা সম্ভব।

পড়া, লেখা বা কোনও কাজ করতে গেলেই আমাদের মুখ ঝুঁকিয়ে বা হুমড়ি খেয়ে পড়ার প্রবণতা দেখা যায়। এই অভ্যাস থেকে একেবারেই বিরত থাকতে হবে। সঠিক ভঙ্গিতে বসার অভ্যাস করতে না পারলে থুতনির তলায় মেদ জমতে পারে।

২) মুখের ব্যায়াম করতে হবে

মুখের ব্যায়াম করতে অতিরিক্ত সময় লাগে না। কাজ করতে করতেই বিভিন্ন ভঙ্গিতে মুখের পেশির ব্যায়াম করা যায়। কখনও মুখ ফুলিয়ে, আবার কখনও মুখ উঁচু করে, ঠোঁট দুটিকে মাছের খাবি খাওয়ার মতো করে, আবার কখনও জিভ মুখের ভিতরে ঢুকিয়ে—নিয়মিত অভ্যাস করাই যায়।

৩) মাথা উঁচু করে শুতে হবে

অনেকেই বালিশে মাথা দিয়ে ঘুমোতে পছন্দ করেন না। গোটা দেহের সঙ্গে মাথা যদি একেবারে সমান্তরাল ভাবে থাকে, সে ক্ষেত্রে কিন্তু থুতনির তলায় মেদ জমতে পারে।

৪) পর্যাপ্ত জল খেতে হবে

পেটের রোগ থেকে মুখের মেদ— সব সমস্যার সমাধান করতে পারে জল। পর্যাপ্ত পরিমাণে জল খেলে শরীরে দূষিত পদার্থ জমতে পারে না। তাই মুখের ফোলা ভাব অনেকটাই কমে যায়।

৫) নোনতা খাবার খাওয়া যাবে না

নোনতা খাবারে থাকা অতিরিক্ত সোডিয়াম শরীরে অতিরিক্ত তরল সৃষ্টি করে। এই সোডিয়াম অতিরিক্ত মাত্রায় জমতে থাকলে শরীরে অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি তো করেই। পাশাপাশি মুখও অনেক বেশি ভারী দেখায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!