1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
থালাপতি বিজয়-কে সরকার গঠনের অনুমতি দিলেন না রাজ্যপাল - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

থালাপতি বিজয়-কে সরকার গঠনের অনুমতি দিলেন না রাজ্যপাল

প্রতিনিধি

তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে ঐতিহাসিক সাফল্য পেলেও সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন দক্ষিণী চলচ্চিত্র তারকা থালাপতি বিজয়। তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে) সবচেয়ে বেশি আসন জিতলেও সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রাজ্যপাল তাকে সরকার গঠনের অনুমতি দেননি।

বুধবার (৬ মে) তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার-এর সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান বিজয়। এ সময় তিনি ১১২ জন নবনির্বাচিত বিধায়কের সমর্থনের চিঠি জমা দেন। তবে ২৩৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮ আসনের সমর্থন। ফলে রাজ্যপাল তাকে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে আবার আসতে বলেন।

নির্বাচনে টিভিকে ১০৮টি আসনে জয় পায়। কিন্তু বিজয় দুটি আসনে জয়ী হওয়ায় একটি আসন ছাড়তে হবে তাকে। ফলে দলটির কার্যকর আসন সংখ্যা দাঁড়াবে ১০৭। পরে কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন দেওয়ার ঘোষণা দিলে মোট সমর্থন দাঁড়ায় ১১২-এ।

এখন সরকার গঠনের জন্য আরও ছয় বিধায়কের সমর্থন প্রয়োজন বিজয়ের। এ লক্ষ্যে অল ইন্ডিয়া দ্রাবিড়া মুন্নেত্র কাজাগাম (এআইডিএমকে) এবং ভিড়ুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে)-র সঙ্গে যোগাযোগ করছে টিভিকে। যদিও এখন পর্যন্ত কোনো দলই আনুষ্ঠানিকভাবে সমর্থনের ঘোষণা দেয়নি।

এদিকে কংগ্রেসের এই অবস্থান নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে দ্রাবিড়া মুন্নেত্র কাজাগাম (ডিএমকে)। দলটির নেতারা একে বিজেপিবিরোধী জোটের প্রতি ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে উল্লেখ করেছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী কয়েক দিন তামিলনাড়ুর রাজনীতিতে নাটকীয় মোড় দেখা যেতে পারে। এখন সবার নজর—প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রীর শপথ নিতে পারেন কি না থালাপতি বিজয়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!