1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ ৩ বন্ধু গ্রেপ্তার - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
শিরোনাম
পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল

থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ ৩ বন্ধু গ্রেপ্তার

প্রতিনিধি

ছাত্র-জনতার আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। 

সোমবার (৩০ ডিসেম্বর) রাত ২টায় সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি শটগান এবং ১৫ রাউন্ড এ্যামোনিশান উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নের শাকতলা বাজার এলাকার সাইমুন (২০), তুহিন (২০) এবং রায়হান (২০)। তারা তিন বন্ধু।

জানা যায়, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃতরা সেদিন থানা থেকে এসব আগ্নেয়াস্ত্র লুট করে।  সোমবার রাত ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন অর্ণবের নেতৃত্বে একটি টিম নদোনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে তিন বন্ধুকে গ্রেপ্তার ও লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম ঢাকা পোস্টকে বলেন, গত ৫ আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ী থানায় দুর্বৃত্তকারীরা হামলা চালিয়ে পুরো থানা পুড়িয়ে দেয়। তখন থানা থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র লুটপাট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অধিকাংশ অস্ত্র ও গোলাবারুদ খুঁজে পাওয়া গেলেও এখনো কিছু কিছু পাওয়া যায়নি। সাইমুনের বাসায় পাওয়া এই অস্ত্র এবং গোলাবারুদ সেই ৫ আগস্টে লুট করা থানার অস্ত্র।

নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছে। আগ্নেয়াস্ত্রসহ তাদের সোনাইমুড়ী থানায় দেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!