1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করলো দূতাবাস টিম - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করলো দূতাবাস টিম

প্রতিনিধি

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদের নেতৃত্বে দূতাবাসের একটি প্রতিনিধি দল রোববার (২৫ জানুয়ারি) ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টার পরিদর্শন করেছেন।

পরিদর্শনের সময় চার্জ দ্য অ্যাফেয়ার্স ডিটেনশন সেন্টার কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক অবস্থা, আইনগত প্রক্রিয়া, মানবিক সুযোগ-সুবিধা এবং দ্রুত প্রত্যাবাসনের সম্ভাব্য দিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পরে তিনি সেন্টারে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং তাদের সমস্যা মনোযোগ সহকারে শোনেন।

চার্জ দ্য অ্যাফেয়ার্স আশ্বস্ত করেন, ডিটেনশন সেন্টারে অবস্থানরত বাংলাদেশিদের দ্রুত ও নিরাপদভাবে দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে দূতাবাস প্রয়োজনীয় সব কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি বৈধ অভিবাসনের গুরুত্ব তুলে ধরেন এবং অনিয়মিত অভিবাসনের ফলে সৃষ্ট আইনগত, আর্থিক ও মানবিক ঝুঁকিগুলো সম্পর্কে অভিবাসীদের সচেতন করেন। পাশাপাশি ভবিষ্যতে অনিয়মিত পথে বিদেশ গমন থেকে বিরত থাকার জন্য সবাইকে অনুরোধ জানান।

পরিদর্শনের সময় দূতাবাসের পক্ষ থেকে সেখানে অবস্থানরত সব বাংলাদেশি নাগরিকের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হয়। এ ছাড়া মানবিক সহায়তার অংশ হিসেবে ডিটেনশন সেন্টারে অবস্থানরত বাংলাদেশি অভিবাসীদের জন্য দেশীয় খাবারের ব্যবস্থা করা হয়, যা অভিবাসীদের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি করে।

দূতাবাস লিবিয়া প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!