1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: লিবিয়ায় প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পৌঁছানো শুরু - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট: লিবিয়ায় প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট পৌঁছানো শুরু

প্রতিনিধি

ঢাকা/ত্রিপলি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক প্রেরিত পোস্টাল ব্যালট লিবিয়ায় পৌঁছানো শুরু হয়েছে। ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, সোমবার (১৯ জানুয়ারি) লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ লিবিয়া পোস্টের সংশ্লিষ্ট বিভাগের পরিচালকের সঙ্গে একটি সমন্বয় বৈঠক করেন। বৈঠকে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে দ্রুত পোস্টাল ব্যালট বিতরণ এবং ভোটগ্রহণ শেষে ফেরত খাম যথাসময়ে বাংলাদেশে পাঠানোর বিষয়টি গুরুত্বসহকারে আলোচনা করা হয়।

দূতাবাস আশা প্রকাশ করেছে, খুব শিগগিরই লিবিয়ায় অবস্থানরত সব নিবন্ধিত প্রবাসী ভোটার তাদের পোস্টাল ব্যালট সংগ্রহ করতে পারবেন।

পোস্টাল ব্যালট সংগ্রহের ব্যবস্থা

  • ত্রিপলি থেকে নিবন্ধিত এবং দূতাবাসের পি.ও. বক্স ব্যবহারকারী ভোটাররা সরাসরি দূতাবাস থেকে পোস্টাল ব্যালট সংগ্রহ করতে পারবেন।

  • বেনগাজী, মিসরাতা ও অন্যান্য দূরবর্তী শহর থেকে নিবন্ধিত ভোটারদের জন্য পোস্টাল ব্যালট সংগ্রহের সংশ্লিষ্ট অফিসের ঠিকানা শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নির্বাচন কমিশনের সময়সূচি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি সংসদীয় আসনভিত্তিক প্রার্থীদের প্রতীক বরাদ্দ সম্পন্ন হবে। প্রতীক বরাদ্দের পর পোস্টাল ব্যালট পাওয়া প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে লগইন করে নিজ নিজ আসনের প্রার্থীদের প্রতীক দেখে ভোট প্রদান করতে পারবেন।

ফেরত খাম পাঠাতে বিশেষ উদ্যোগ

দূতাবাস জানিয়েছে, ভোট প্রদানের পর নির্ধারিত সময়ের মধ্যে ফেরত খাম বাংলাদেশে পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে ভোটারদের দ্রুততম সময়ে নির্ধারিত পোস্ট অফিসে ফেরত খাম জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

প্রবাসী ভোটারদের সুবিধার্থে লিবিয়া পোস্ট বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে একটি বিশেষ পোস্ট বক্স স্থাপনে সম্মতি দিয়েছে। এর ফলে ত্রিপলি থেকে নিবন্ধিত প্রবাসী বাংলাদেশিরা ভোট প্রদান শেষে ফেরত খাম সরাসরি দূতাবাস প্রাঙ্গণে স্থাপিত লিবিয়া পোস্টের বক্সে জমা দিতে পারবেন

পরবর্তীতে লিবিয়া পোস্ট এসব ফেরত খাম সংগ্রহ করে দ্রুততম সময়ে বাংলাদেশে পাঠাবে। এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও হালনাগাদ তথ্য পর্যায়ক্রমে জানিয়ে দেওয়া হবে বলে দূতাবাস জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!