1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান

প্রতিনিধি

তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আলহাজ্ব তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

বিদ্যালয়ে অনুষ্ঠিত গণিত অলিম্পিয়াড-২০২৫-এ মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয়। এছাড়া ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধা তালিকায় শীর্ষস্থান অর্জনকারীদের মধ্যে প্রতি ক্লাস থেকে তিনজন করে মোট ১৫ জনকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. আব্বাস উদ্দিনের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম ঢালী। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিয়াজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহাদাত হোসেন মিয়াজী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন ধর্মীয় শিক্ষক বোরহান উদ্দিন।

বক্তব্যে শাহাদাত হোসেন মিয়াজী বলেন, তোফাজ্জল হোসেন ঢালী উচ্চ বিদ্যালয়টি আমাদের সবার। প্রতিষ্ঠার পর থেকেই বিদ্যালয়টি বেশ সন্তোষজনক ফলাফল নিয়ে উপজেলা ও জেলার শীর্ষে অবস্থান করছে। আশা করি ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে।

শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ছেলে-মেয়েদের বিদ্যালয়ে পাঠিয়ে খোঁজখবর নেবেন, আপনার সন্তান বিদ্যালয়ে আসল নাকি অন্য কোথাও গেল। বিষয়টি আপনাকেই নজরদারিতে রাখতে হবে।

তিনি আরও বলেন, তাহলে ক্লাসের পাঠদান ও ভালো রেজাল্ট নিশ্চিত হবে। বিদ্যাঙ্গনের পড়ালেখার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্ঠায় এগিয়ে যেতে হবে তবেই সবার জন্য কল্যাণ হবে। আর অর্থের জন্য যদি কোনো শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যায় তাহলে তাদের পাশে আমি পূর্বে ছিলাম। এখনও আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ফরম ফিলাপের জন্য স্কুলের সর্বোচ্চ নাম্বার অর্জনকারী ও মেধা তালিকার ৫ শিক্ষার্থীর ফরম ফিলাপের দায়িত্ব নিয়েছেন মিয়াজী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মো. শাহাদাত হোসেন মিয়াজী।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাসুদ মিয়া, সায়মা আক্তার, পুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হাসিনা বেগম, মনির হোসেন ঢালী, মুরাদ হোসেন মিয়াজী, জসিমউদদীন মিয়াজী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!