ইপেপার / প্রিন্ট
গত ২৭ নভেম্বর তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান এবং অন্যান্য নেতৃবৃন্দ ঢাকা-১২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সাইফুল আলম নীরবকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে মতবিনিময় করেছেন। সাক্ষাৎকালে ক্লাবের কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক আগামী ৬ ডিসেম্বর ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তার উপস্থিতির জন্য দাওয়াত দেন, যা তিনি গ্রহণ করেছেন।