1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনাম
Waarom bonusstructuren spelers aantrekken naar Cookie Casino ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন, ভুক্তভোগীকে ২ লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ চট্টগ্রামে গ্রেপ্তার ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা রিয়াজ উদ্দিন, বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় আদালতে পাঠানো খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল দেড়শ বছরের পুরোনো আইন বাতিল, কঠোর শাস্তির বিধান রেখে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস সাভারে ইটের দেয়াল তুলে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী। বাইরে টাটকা, ভেতরে পচন—রোগবালাই ও দামে ধসের চাপে খাগড়াছড়ির আমচাষিরা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ইনুর ১০ বছরের কারাদণ্ড ‘১ টাকায় বিচার বিভাগ চললে দেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হবে’—আইনমন্ত্রী সরাইলে সুদের টাকা নিয়ে টানা তৃতীয় দিনের সংঘর্ষ, আহত অন্তত ২০

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত

প্রতিনিধি

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত
রাজধানীর তেজগাঁওয়ের নাখালপাড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধ নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক (৬০) বছর। তার পরিচয় এখনও জানা যায়নি।

শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান বলেন, গতরাতে নাখালপাড়ার বাবুল বাগ মোড়ে কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই বৃদ্ধ। পরে আমরা তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যাই। সেখানে চিকিৎসক জানান অনেক আগেই ওই ব্যক্তি মারা গেছেন।

তিনি আরও বলেন, আশেপাশের লোকদের জিজ্ঞেস করে আমরা নিহত ব্যক্তির পরিচয় জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই বৃদ্ধের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানা পুলিশ জানানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!