1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৫৫ কোটি - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তৃতীয় প্রান্তিক শেষে এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা ৩৫৫ কোটি

প্রতিনিধি

চলতি বছরের প্রথম ৯ মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) এনআরবিসি ব্যাংকের পরিচালন মুনাফা প্রায় ৩৩ শতাংশ বেড়ে হয়েছে ৩৫৫ কোটি টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির পরিচালন মুনাফা ছিল ২৬৬ কোটি টাকা।

এ ছাড়া সমন্বিত হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৮৬ পয়সা, আগের বছর ইপিএস ৮ পয়সা ঋণাত্মক ছিল। একক হিসেবে ইপিএস ৫৬ পয়সা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ পয়সায়।

৩১ অক্টোবর ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনুমোদিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।   \

ব্যাংকের গুলশান শাখার মিটিংরুমে এই পর্ষদ সভা অনুষ্ঠিত হয়। এতে ব্যাংকের পরিচালক এ কে এম মোস্তাফিজুর রহমান, মোহাম্মদ অলিউর  রহমান, স্বতন্ত্র পরিচালক এয়ার চিফ মার্শাল (অব.) আবু এশরার, বীর মুক্তিযোদ্ধা খান মোহাম্মদ আব্দুল মান্নান ও অধ্যাপক ড. রাদ মুজিব লালন,  ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রবিউল ইসলাম, ডিএমডি কবীর আহমেদ ও মোহা. হুমায়ন কবীর, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব  এবং সিএফও মো. জাফর ইকবাল ইকবাল, এফসিএ প্রমুখ  উপস্থিত ছিলেন।

আর্থিক প্রতিবেদনের তথ্য মতে,  ২০২৪ সালের ৩১ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৮ হাজার ৪২৪ কোটি  টাকা। আলোচ্য সময়ে বিতরণকৃত ঋণের পরিমাণ ১৪ হাজার ৬৯৪ কোটি টাকা।

চলতি বছরের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে সুদ আয় হয়েছে ১ হাজার ১৬৪ কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল ৯৫২ কোটি টাকা। এক বছরের ব্যবধানে সুদ আয় বেড়েছে ২২ শতাংশের বেশি। আলোচ্য সময়ে এককভাবে মোট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৬ কোটি টাকা, গত বছর যা ছিল ১ হাজার ৩২১ কোটি টাকা। এছাড়া সমন্বিত হিসেবে এনএভি দাঁড়িয়েছে ১ হাজার ৪৩৬ কোটি টাকা, গত বছর আলোচ্য সময়ে যা ছিল ১ হাজার ৩৬৪ কোটি টাকা। এছাড়া এককভাবে শেয়ারপ্রতি এনএভি ১৫.৯৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১৬.৮৫ টাকা এবং সমন্বিতভাবে  শেয়ারপ্রতি এনএভি ১৬.৪৭ টাকা থেকে বেড়ে হয়েছে ১৭.৩৪ টাকা।

ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় জানানো হয়, এনআরবিসি ব্যাংক গ্রাহকদের সেবার মান বৃদ্ধিসহ গুণগত মানসম্পন্ন ঋণ বিতরণ বাড়িয়েছে। এজন্য একদিকে আমানত সংগ্রহ যেমন বেড়েছে অন্যদিকে ঋণ বিতরণও বৃদ্ধি পেয়েছে। সুদ থেকে আয়ের পরিমাণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় পরিচালন মুনাফা  এবং ইপিএস বেড়েছে। ঋণ বিতরণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঋণ আদায়ে তৎপরতা জোরদার করে বছর শেষে শেয়ারহোল্ডারদের জন্য ভালো অঙ্কের ডিভিডেন্ড প্রদান করা সম্ভব হবে বলে আমরা প্রত্যাশা করি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!