1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুলে নেওয়া হলো ১৪৪ ধারা - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম
lbwarkcqap1xha 0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের

তুলে নেওয়া হলো ১৪৪ ধারা

প্রতিনিধি

রাঙামাটিতে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী কাজ করছে।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান।

তিনি বলেন, গত দুদিনের চেয়ে আজ (রোববার) রাঙ্গামাটির পরিস্থিতি কিছুটা উন্নতি ঘটেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য জেলা প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও সমানভাবে কাজ করছে। আশা করছি— আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। তাই আজ বেলা ১১টা থেকে ১৪৪ ধারা প্রত্যাহার করা হয়েছে।

জেলা প্রশাসকের নেতৃত্বে সংঘাতে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেছেন প্রশাসন, পুলিশ সুপার ও সদর জোন কমান্ডারের একটি বিশেষ প্রতিনিধি দল। এ সময় তারা ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেন এবং সহায়তার আশ্বাস দেন।

জেলা প্রশাসক জানান, ক্ষতিগ্রস্তদের ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য একটি কোর কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি ক্ষয়ক্ষতি নিরূপণ করবে। আমরা সেটি মন্ত্রণালয়ে প্রেরণ করব এবং পরবর্তীতে তাদেরকে আর্থিক সহায়তা করা হবে।

এদিকে ১৪৪ ধারা প্রত্যাহার হলেও অবরোধ এবং ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও আসেনি। পরিবহন নেতারা জানিয়েছেন, জেলা প্রশাসনের আয়োজনে বিকেলে সম্প্রীতি সভা রয়েছে। সেই সম্প্রীতি সভায় আলোচনার মাধ্যমে ধর্মঘট প্রত্যাহারের ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!