1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুরস্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত - NEWSTVBANGLA
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার ৫ আগস্টের আগেই জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনের দাবি, বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান নাহিদের পাঁচ বছরের অপেক্ষা, এখনো অসমাপ্ত সেতু: রশি টানা নৌকাতেই নদী পার পাঁচ গ্রামের মানুষের uxhy8x5r7hmbft2v লাহোরে কোচিং সেন্টারের ছাদ ধস: নিহত ১৪ শিক্ষার্থী, ভবনমালিকসহ গ্রেপ্তার ৫ রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান রাষ্ট্রদূতের ঢাকা বিশ্ববিদ্যালয় গণতান্ত্রিক আন্দোলনের পথপ্রদর্শক, এখন গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় নেতৃত্বের সময়: প্রধানমন্ত্রী কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জুনে ফিরলেন ৫৮৩ বাংলাদেশি, বাড়ছে মানবপাচার নিয়ে উদ্বেগ

তুরস্কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, বাংলাদেশ দূতাবাস কর্মকর্তার স্ত্রী নিহত

প্রতিনিধি

তুরস্কে সড়ক দুর্ঘটনায় আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই কর্মকর্তা ও তার দুই সন্তান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, নিহতের স্বামী শাহাদাত হোসেন আঙ্কারাস্থ বাংলাদেশ দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তুরস্কের আনতালিয়া যাওয়ার পথে শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ইস্পারাতা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। সে সময় শাহাদাত হোসেন নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

দুর্ঘটনায় তার স্ত্রী ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় শাহাদাত হোসেন ও তার দুই সন্তানকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার খবর পেয়ে তুরস্কে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক দূতাবাসের একটি দলসহ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

এ ঘটনায় বাংলাদেশ দূতাবাস ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!