1. numanashulianews@gmail.com : kazi sarmin islam : kazi sarmin islam
  2. islamkazisarmin@gmail.com : newstv : Md newstv
  3. anonnaa5481@gmail.com : newstv2232 :
  4. admin@newstvbangla.com : newstvbangla : Md Didar
তুরস্কের জলসীমায় থাকা যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে : রাশিয়া - NEWSTVBANGLA
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
0xde1d24f3 সার্কিট ব্রেকার নির্ধারণে ডিএসই-সিএসইকে পূর্ণ এখতিয়ার দিল বিএসইসি এনসিটি-সিসিটি ইজারা উদ্যোগ বাতিলের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন-সমাবেশ সরকার-বিরোধী দলের সমন্বয়ে ঢাকা-১৫-এর উন্নয়নে কাজের অঙ্গীকার ৮ জেলায় সন্ধ্যার মধ্যে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা, নিরাপদে থাকার পরামর্শ নন-ক্যাডার পদে ৬ প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত, কাগজপত্র না দেওয়ায় ১ জনের মনোনয়ন বাতিল পিএসসির বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা একক বা সমন্বিত ব্যবস্থায় আনার পরিকল্পনা সরকারের চট্টগ্রাম বন্দরে আধুনিক সেবার নতুন অধ্যায়: ৮০ কোটি টাকার ওএসএস ভবন চালু, নিরাপত্তা ও সেবায় বড় পরিবর্তন সংস্কার বাস্তবায়নে অগ্রগতি না হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আন্দোলনের হুঁশিয়ারি বিরোধী দলের প্রেমের টানে ধর্মান্তর, ইসলাম ছেড়ে হিন্দু হলেন যুবক, প্রেমিকা গ্রেপ্তার

তুরস্কের জলসীমায় থাকা যুদ্ধজাহাজে ইউক্রেনের হামলা প্রতিহত করা হয়েছে : রাশিয়া

প্রতিনিধি

 রাশিয়া বুধবার বলেছে,তারা তুর্কি জলসীমায় তাদের একটি যুদ্ধজাহাজ লক্ষ্য করে চালানো ইউক্রেনের হামলা প্রতিহত করেছে। মনুষ্যবিহীন জাহাজ দিয়ে কিয়েভ এ হামলার চেষ্টা চালায়। সর্বশেষ নাশকতামূলক এ হামলা প্রচেষ্টায় মস্কো কিয়েভকে দায়ী করেছে। খবর এএফপি’র।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘আজ ভোর সাড়ে ৫টায় (গ্রিনিচ মান সময় ০২৩০ টা) ইউক্রেনের সশস্ত্র বাহিনী তিনটি মনুমষ্যবিহীন স্পিডবোট ব্যবহার করে কৃষ্ণ সাগরে থাকা রাশিয়ার ইভান খুর্স জাহাজে হামলা করার একটি ব্যর্থ চেষ্টা চালায়।’
এতে আরো বলা হয়, রাশিয়া জাহাজটিকে তুরস্কের অর্থনৈতিক জলসীমায় পাইপলাইন অবকাঠামো পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল।
বিবৃতিতে বলা হয় যে হামলা চালাতে আসা তিনটি শত্রু নৌযানই ধ্বংস করা হয়েছে। বসফরাসের প্রায় ১৪০ কিলোমিটার উত্তর পূর্বে এমন ঘটনা ঘটে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায়, ‘কৃষ্ণ সাগর নৌবহরের ইভান খুর্স তার মিশন অব্যাহত রেখেছে।’
এদিকে তুরস্ক তাৎক্ষণিকভাবে রাশিয়ার এমন দাবির জবাব দেয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2015
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: রায়তাহোস্ট
error: Content is protected !!